Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লাহুল-স্পিতিতে প্রবল তুষারপাত, দোসর বৃষ্টিও! ১৫ ঘণ্টা পর উদ্ধার শতাধিক পর্যটক

দ্য ওয়াল ব্যুরো: মে মাসের গরমে যখন গোটা দেশ পুড়ছে, সেসময় প্রবল তুষারপাত (snowfall) হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি (Lahaul and Spiti) এলাকায়। তার উপর শুরু হয়েছে বৃষ্টি। জোড়া দুর্যোগে লাহুল ও স্পিতি প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গিয়েছে ব

লাহুল-স্পিতিতে প্রবল তুষারপাত, দোসর বৃষ্টিও! ১৫ ঘণ্টা পর উদ্ধার শতাধিক পর্যটক

শেষ আপডেট: 20 May 2023 09:09

দ্য ওয়াল ব্যুরো: মে মাসের গরমে যখন গোটা দেশ পুড়ছে, সেসময় প্রবল তুষারপাত (snowfall) হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি (Lahaul and Spiti) এলাকায়। তার উপর শুরু হয়েছে বৃষ্টি। জোড়া দুর্যোগে লাহুল ও স্পিতি প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গিয়েছে বহু রাস্তা। মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েকদিন ওখানে তুষারপাত ও বৃষ্টি চলবে।

এদিকে তুষারপাতের পর ভারী বৃষ্টির জেরে বারালাচা লা এলাকায় প্রায় ১১০ জন স্থানীয় বাসিন্দা ও বহু পর্যটক আটকে পড়েছিলেন। প্রায় ১৫ ঘণ্টা একই জায়গায় আটকেছিলেন তাঁরা। অবশেষে শুক্রবার রাতে ওই আটকে পড়া পর্যটক এবং স্থানীয়দের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্পিতি এবং লাহুলের পুলিশ সূত্রে খবর, যাঁদের উদ্ধার করা হয়েছে তাঁদের মধ্যে ৪৮ জন মহিলা এবং ৭জন শিশুও রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকেই সেখানে বৃষ্টি এবং তুষারপাত শুরু হয়। এর জেরে পাহাড়ি রাস্তা একেবারে পিছল হয়ে যায়। তার ওপরে ওই রাস্তাতেই লেহ গামী একটি ট্রাক আটকে যাওয়ায় পুরো রাস্তাই বন্ধ হয়ে গিয়েছিল। বারালাচা লা যাওয়ার রাস্তা খুবই সরু হওয়ার কারণে তা একমুখী। ফলত ট্রাক দাঁড়িয়ে যাওয়ায় সেই রাস্তায় সার দিয়ে একের পর এক গাড়ি দাঁড়িয়ে পড়েছিল। সেই জ্যামে ফেঁসে গিয়েছিল পর্যটকদের গাড়িও।

বৃষ্টি ও তুষারপাতের জেরে সবাইকে উদ্ধার করতে গিয়ে বড়সড় ঝক্কির মুখে পড়েছিল পুলিশ। তবে প্রায় ১৫ ঘণ্টা চেষ্টার পরে ওই দুই এলাকার পুলিশ এবং বর্ডার রোডস অর্গানাইজেশন রাস্তা পরিষ্কার করে পর্যটকদের নিরাপদ স্থানে উদ্ধার করে আনে। সেখানে তাঁদের থাকার এবং খাওয়ার ব্যবস্থাও করে বর্ডার রোডস অর্গানাইজেশন।

পানীয় জলে পচা দুর্গন্ধ, সেই জলই খাচ্ছিলেন! লাইন খুঁড়তেই মিলল মহিলার মুন্ডুহীন দেহ


```