Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ছেলের বউ পেটাচ্ছেন শ্বশুর, তাও কিনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি

দ্য ওয়াল ব্যুরো: সোফার উপর আছড়ে ফেলা হচ্ছে এক যুবতীকে। দু’হাত চেপে ধরে চড়-থাপ্পড় চলছে সমানে। মায়ের পা আঁকড়ে ধরে কাঁদছে বছর দুয়েকের এক শিশু। তাতেও চোখ ভিজল না শ্বশুরের। হিড়হিড় করে মাটিতে টেনে নামিয়ে ফের শুরু হল মার। বধূ নির্যাতনের বিরু

ছেলের বউ পেটাচ্ছেন শ্বশুর, তাও কিনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি

শেষ আপডেট: 20 September 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: সোফার উপর আছড়ে ফেলা হচ্ছে এক যুবতীকে। দু’হাত চেপে ধরে চড়-থাপ্পড় চলছে সমানে। মায়ের পা আঁকড়ে ধরে কাঁদছে বছর দুয়েকের এক শিশু। তাতেও চোখ ভিজল না শ্বশুরের। হিড়হিড় করে মাটিতে টেনে নামিয়ে ফের শুরু হল মার। বধূ নির্যাতনের বিরুদ্ধে রায় দিতে গিয়ে একসময় গর্জে উঠেছিল যাঁর কলম, হাইকোর্টের সেই প্রাক্তন প্রধান বিচারপতিকেই দেখা গেল নিজের পরিবারে হিংসার আগুন জ্বালাতে। খোদ রায়দাতার পরিবারেই বধূ নির্যাতনের এমন নগ্ন, নির্লজ্জ চেহারা দেখে চমকে উঠল দেশ। নিজের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা দায়ের করেছেন সিন্ধু শর্মা। অভিযোগ জমা পড়েছে গত এপ্রিলেই। তাঁর উপর নির্যাতনের এই ভিডিও সামনে এসেছে সম্প্রতি। কারণ পুলিশের হাতে সব প্রমাণ সেই সময় তুলে দিতে পারেননি সিন্ধু। সারা শরীরে দগদগে ক্ষত নিয়ে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালই ছিল তাঁর ঠিকানা। হাসপাতালের বিছানায় শুয়েই বয়ান দিয়েছেন। তারই ভিত্তিতে সিন্ধুর স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ, ৩২৩ ও ৪০৬ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। “প্রথমে আমি অভিযোগ জানাতে চাইনি। আমার চার বছর ও দু’বছরের দুটো মেয়ে রয়েছে। চেয়েছিলাম ওরা বাবার ভালোবাসা পাক, সবকিছু মিটে যাক। কিন্তু হল না। আমার মেয়ে দুটোকেও ওরা আটকে রেখেছে,”পুলিশের কাছে কাতর আকুতি জানিয়েছেন সিন্ধু। ইঞ্জিনিয়ারিং-এর পরে এমবিএ, মেধাবী ছাত্রী সিন্ধুর সঙ্গে হায়দরাবাদ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রামমোহন রাওয়ের ছেলে নুটি বশিষ্ঠের বিয়ে হয়। বিয়ের পরে প্রতিটা দিনই ছিল সিন্ধুর কাছে যন্ত্রণার। বৃদ্ধ শ্বশুর তো বটেই, স্বামীর হাতেও মার খেতে হয়েছে দিনের পর দিন। সিন্ধু জানিয়েছেন, মোটা টাকা পণ দিতে পারেননি তাঁর বাবা। সেই কারণেই শ্বশুরবাড়িতে এই হেনস্থা। https://twitter.com/dhanyarajendran/status/1175034629654376449?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1175034629654376449&ref_url=https%3A%2F%2Fwww.thenewsminute.com%2Farticle%2Fall-3-them-attacked-me-daughter-law-retd-hc-judge-domestic-violence-video-justice-ramamohana-rao-109235 অত্যাচার চরম আকার নেয় গত এপ্রিলে। প্রায় প্রতিরাতেই কী ভাবে তাঁর উপর অত্যাচার চালানো হত পুলিশকে সবিস্তারে জানিয়েছেন সিন্ধু। বাড়ির সিসিটিভি ফুটেজও সামনে এনেছেন তিনি। তাতে দেখা গেছে, দুই মেয়ের সামনেই বেধড়ক মারধর করা হচ্ছে সিন্ধুকে। মেয়েরা সামনে চলে এলে, তাদের ঠেলে সরিয়ে দিচ্ছেন সিন্ধুর স্বামী। গোটা ঘটনারই তিনি নীরব দর্শক। যুবতীর কথায়, “আমার শাশুড়ি প্রতিদিন আমাকে হেনস্থা করতেন। আমার জামাকাপড় ছিঁড়ে দেওয়া হত। লজ্জা ঢাকতে দেওয়া হত বিছানার চাদর।” ২৬ এপ্রিল শ্বশুরবাড়ি থেকে পালিয়ে আসেন সিন্ধু। তার পর দিনই সিন্ধু ও তাঁর পরিবার বধূ নির্যাতেনর মামলা দায়ের করে। তখন তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক। যুবতী জানিয়েছেন, হাসপাতাল থেকে ফিরে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসেছিলেন তিনি। তাতেও লাভ হয়নি। “আমার দুই মেয়েই খুব ছোটো। একজন এখনও বুকের দুধ খায়। ওদের উদ্ধার করুন,” হাহাকার যুবতীর। পুলিশ জানিয়েছে, রামমোহন রাও হায়দরাবাদ হাইকোর্ট ও মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি ছিলেন। তাঁর বাড়িতেই এমন ঘটনা ঘটে চলেছিল ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। আইনের চোখে শুধু নয়, মানবিকতার নিরিখেও অত্যন্ত লজ্জাজনক ঘটনা।

```