Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

নৃশংস! ডেনমার্কের দ্বীপে ডলফিন নিধন, সমুদ্রতটে পড়ে শয়ে শয়ে নিথর দেহ

দ্য ওয়াল ব্যুরো: হিংস্র তো নয়ই, বরং মানুষের সঙ্গে তারা বন্ধুত্বপূর্ণ আচরণই করে থাকে। কিন্তু সেই নিষ্পাপ ডলফিনরাও (Dolphins) রেহাই পেল না। ডেনমার্কে (Denmark) রাজকীয় প্রক্রিয়ায় চলল নির্বিচারে ডলফিন নিধন। তাও আবার সরকারি উদ্যোগে। উৎসব

নৃশংস! ডেনমার্কের দ্বীপে ডলফিন নিধন, সমুদ্রতটে পড়ে শয়ে শয়ে নিথর দেহ

শেষ আপডেট: 15 September 2021 02:49

দ্য ওয়াল ব্যুরো: হিংস্র তো নয়ই, বরং মানুষের সঙ্গে তারা বন্ধুত্বপূর্ণ আচরণই করে থাকে। কিন্তু সেই নিষ্পাপ ডলফিনরাও (Dolphins) রেহাই পেল না। ডেনমার্কে (Denmark) রাজকীয় প্রক্রিয়ায় চলল নির্বিচারে ডলফিন নিধন। তাও আবার সরকারি উদ্যোগে। উৎসবের মরশুমে দেশজুড়ে নাশকতার ছক, দিল্লি পুলিশের জালে ৬ জঙ্গি ডেনমার্কের ফারোই দ্বীপে মঙ্গলবার হাজারের বেশি ডলফিন শিকার করা হয়েছে। প্রয়োজনে নয়, একেবারে খেয়ালের বশেই। একদিনেই এত ডলফিনের মৃত্যু সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। ডেনমার্কে এই ডলফিন নিধন সেদেশের মানুষও বিশেষ ভাল চোখে দেখছেন না। সরকারি মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যারা শিকার প্রক্রিয়ার সঙ্গে বিশেষ পরিচিত নন, তাঁরা এই দৃশ্য দেখে অবাক হবেন, সেটাই স্বাভাবিক। আর আমাদের এই তিমি শিকার (Whale Hunt) বরাবরই নাটকীয়। উত্তর আটলান্টিক দ্বীপগুলিতে এই ধরণের তিমি শিকার ঐতিহ্যবাহী। কিন্তু তিমি নয়, এই প্রথম ডলফিন মারা হল। চারদিক থেকে শিকারকে ঘিরে ফেলে অভিনব কায়দায় তাদের হত্যা করা হয় বলেও জানান ডেনমার্কের সরকারি মুখপাত্র। ১৪০০-র বেশি ডলফিন হত্যা করার হয়েছে বলে জানা গেছে। সারে সারে তাদের রক্তাক্ত নিথর দেহ সমুদ্রতটে পড়ে থাকতে দেখে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেটিজেনরা অনেকেই এই নৃশংস হত্যালীলার প্রতিবাদ জানিয়েছেন। সংশ্লিষ্ট দ্বীপের মোট জনসংখ্যার ৫৩ শতাংশ এই শিকার প্রক্রিয়ার বিরোধী বলেও দাবি। তাদের পাত্তা না দিয়ে গতবছরও শয়ে শয়ে তিমি শিকার করা হয়েছিল। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```