দ্য ওয়াল ব্যুরো : জম্মু-কাশ্মীরের প্রতিটি স্কুল, কলেজ ও সরকারি গ্রন্থাগারে যাতে রামায়ণ ও ভগবৎ গীতা পাওয়া যায়, সেজন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। স্কুল শিক্ষা দফতর, উচ্চ শিক্ষা দফতর ও গ্রন্থাগার ও সংস্কৃতি দফতর স্থির করেছে, উর্দু অনুবাদে রামায়ণ ও গীতা কিনবে বিপুল পরিমাণে। জম্মু-কাশ্মীরের মতো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যে সরকারের এই সিদ্ধান্তে শুরু হয়েছে বিতর্ক। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার অভিযোগ, অন্যান্য ধর্মকে অবহেলা করা হচ্ছে।
গত ৪ অক্টোবর জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের উপদেষ্টা বি বি ব্যাসের নেতৃত্বে একটি প্রশাসনিক বৈঠক হয়। তখনই উর্দুতে গীতা ও রামায়ণ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ওমর আবদুল্লা বলেছেন, আমি মনে করি না সব স্কুল-কলেজ-লাইব্রেরিতে ধর্মীয় পুস্তক রাখার প্রয়োজন আছে। কিন্তু যদি রাখতেই হয়, একটিমাত্র ধর্মের গ্রন্থ রাখা হবে কেন?
https://twitter.com/OmarAbdullah/status/1054412718567051264