Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেড রোডে দুর্গা দালান, এ বারের কার্নিভালে থিমের ছোঁয়া নবান্নের

রফিকুল জামাদার পুজোর কটা দিন গোটা কলকাতা আলোর সাজে সেজে উঠেছে। তবে পুজোর কদিন পরেই সকলের নজর পড়বে রেড রোডের উপর। কারণ, আগামী ২৩ অক্টোবর দুর্গা পূজা কার্নিভাল। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সমস্ত সংবাদ মাধ্যমের লেন্সের ফোকাস সেদিন থাকবে রেড র

রেড রোডে দুর্গা দালান, এ বারের কার্নিভালে থিমের ছোঁয়া নবান্নের

শেষ আপডেট: 11 October 2018 18:30

রফিকুল জামাদার

পুজোর কটা দিন গোটা কলকাতা আলোর সাজে সেজে উঠেছে। তবে পুজোর কদিন পরেই সকলের নজর পড়বে রেড রোডের উপর। কারণ, আগামী ২৩ অক্টোবর দুর্গা পূজা কার্নিভাল। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সমস্ত সংবাদ মাধ্যমের লেন্সের ফোকাস সেদিন থাকবে রেড রোডের ওপর। এই থিম ও ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তাকেই রূপ দিতে সব ধরনের প্রস্তুতি সেরেছে পর্যটন বিভাগ। কী থাকছে এ বারের কার্নিভালে? পর্যটন দফতরের এক শীর্ষকর্তায় কথায়, পুরনো রাজবাড়ীর আদলে তৈরি হচ্ছে মূল মঞ্চ। যার দালানের একদিকে বসবেন বিদেশি পর্যটকেরা। আর একদিকে মুখ্যমন্ত্রী-সহ রাজ্য মন্ত্রিসভার মন্ত্রীরা। প্রদর্শিত হবে কলকাতার ৭৫টি  বড় পুজো। যে পুজোগুলি এ বারের বিশ্ববাংলা শারদসম্মানে সম্মানিত হবে। https://www.youtube.com/watch?v=-dOkAW5mM7I&feature=youtu.be মুখ্যমন্ত্রীর নির্দেশে ২০১৭ থেকেই রেড রোডকে পুজোর সময় আলোয় মুড়ে ফেলা হচ্ছে। আলোর সাজে তুলে ধরা হবে রাজ্য সরকারের কন্যাশ্রী, সবুজ সাথী, শিশু সাথী, খাদ্যশ্রীর মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে। এছাড়াও বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরা হবে বাংলার সংস্কৃতি ও শিল্প ভাবনাকে। যেহেতু আবহাওয়ার পরিস্থিতি খুব একটা ভাল নয় তাই দর্শকদের কথা মাথায় রেখে রেড রোডের দুধারে তৈরি হচ্ছে শেড দিয়ে বসার জায়গা। রাস্তার দুধারে বসেই পর্যটকরা দেখতে পাবেন কলকাতার সেরা পুজোগুলি। শুধু মূল মঞ্চ রাজবাড়ীর আদলে নয়, মূল মঞ্চের উল্টোদিকে আরো একটি দালান তৈরি হচ্ছে সেটিও পুরনো বাড়ির দালানের আদলেই। সেখানে বসবেন কার্নিভালে আসা বিশিষ্ট অতিথিরা। একসঙ্গে সব সেরা পুজো দেখতে যেতে হচ্ছে ওই দিন রেড রোডে।

```