Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হিঙ্গলগঞ্জ প্রান্তিক মানুষদের পাশে উত্তর কলকাতার সংস্থা

গত কয়েক বছর ধরেই এমন প্রচেষ্টা নিয়ে চলেছে এই স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের এই উদ্যোগে পাশে রয়েছেন প্রাক্তন বাংলা ক্রিকেট দলের অধিনায়ক উৎপল চট্টোপাধ্যায়।

হিঙ্গলগঞ্জ প্রান্তিক মানুষদের পাশে উত্তর কলকাতার সংস্থা

উদ্যোগে সামিল হয়েছেন দেবশঙ্কর হালদার এবং উৎপল চট্টোপাধ্যায়

শেষ আপডেট: 3 October 2024 00:03

দ্য ওয়াল ব্যুরো: উত্তর কলকাতা উদয়ের পথে আয়োজিত 'আদরের উৎসব ২০২৪'-এ বুধবার চতুর্থ তথা শেষ পর্যায়ে হিঙ্গলগঞ্জের প্রান্তিক মানুষদের মধ্যে জামাকাপড়, ক্রীড়া সরঞ্জাম তুলে দেওয়া হল। চারটি পর্যায়ে মোট ৮০০ জন মা এবং তাদের ছেলে মেয়েদের হাতে আদরের উৎসবের কিট তুলে দেওয়া হয়েছে।

গত কয়েক বছর ধরেই এমন প্রচেষ্টা নিয়ে চলেছে এই স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের এই উদ্যোগে পাশে রয়েছেন প্রাক্তন বাংলা ক্রিকেট দলের অধিনায়ক উৎপল চট্টোপাধ্যায়। যিনি এই সংস্থার অন্যতম শীর্ষ আধিকারিক। এছাড়াও বিশিষ্ট নাট্যকার ও সমাজসেবক দেবশঙ্কর হালদারও পাশে এসে দাঁড়িয়েছেন। 

উৎপল বিভিন্ন জেলায় গিয়ে এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থেকেছেন। এমনকী কলকাতায় তাঁকে এই বিষয়ে সক্রিয় ভূমিকায় দেখা গেছে। পাশাপাশি এই উদ্যোগে ছিলেন সঞ্জয় ঘোষ ওরফে বাপ্পা। যিনি এই সংস্থার প্রধান চালিকশক্তি। যিনি আবার মোহনবাগান ও ভবানীপুর ক্লাবের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।

উদয়ের পথে সংস্থা সারা বছর নানা সমাজসেবা মূলক কাজের সঙ্গে নিজেদের জড়িয়ে রেখেছে। তারা রক্তদান শিবির থেকে শুরু করে বিজ্ঞান মেলা আয়োজন করে থাকে। 

এবার উৎসবের আগে প্রান্তিক মানুষদের পাশে থেকে তাঁদের হাতে জামা কাপড় তুলে দিয়ে তাদের মুখে হাসি ফেরাতে সক্ষম হয়েছে। উৎসব সবার, আনন্দও, এই বার্তা সামনে রেখে এই নামী সংস্থা এগিয়ে চলেছে।


```