Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সওকতের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য জরিমানা, সেই টাকায় গাছ বসবে হাইকোর্ট চত্বরে

ভাঙরের তৃণমূল নেতা সওকত মোল্লার বিরুদ্ধে মামলা করেও প্রত্যাহার করে নিয়েছেন এক আবেদনকারী।

সওকতের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য জরিমানা, সেই টাকায় গাছ বসবে হাইকোর্ট চত্বরে

সওকত মোল্লা ও অমৃতা সিনহা

শেষ আপডেট: 2 July 2024 11:41

দ্য ওয়াল ব্যুরো: ভাঙরের তৃণমূল নেতা সওকত মোল্লার বিরুদ্ধে মামলা করেও প্রত্যাহার করে নিয়েছেন এক আবেদনকারী। তাতে আদালতের সময় নষ্ট হয়েছে। মঙ্গলবার এই কারণে ওই মামলাকারীকে জরিমানার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এদিন তাঁর নির্দেশে জানিয়েছে, জরিমানার টাকায় উচ্চ আদালত চত্বরে বড় গাছ লাগাতে হবে। এ ব্যাপারে বন দফতরের সঙ্গে কথা বলে তাদের দায়িত্ব দিতে হবে। কোনও ফুলের গাছ বা পাতাবাহার নয়, এমন গাছ লাগাতে হবে যা ভবিষ্যতে অনেক বড় বৃক্ষ হয়ে ওঠে। 

বিচারপতি অমৃতা সিনহা তাঁর নির্দেশে বলেছেন, মামলাকারীর দেওয়া জরিমানার টাকায় গাছ লাগানো হল কিনা সে ব্যাপারে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে বলে কলকাতা হাইকোর্টে।  

ভাঙরের একটি ঘটনায় তৃণমূল নেতা সওকত মোল্লার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলা বেশ কিছুদিন ধরে চলার পর মামলাকারী তা প্রত্যাহার করে নিয়েছেন। এই কারণেই তাঁকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

এর আগে গত সপ্তাহে একটি মামলাতেও জরিমানার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। সেই টাকা হাইকোর্টের মহিলা কর্মীদের জন্য শৌচালয় নির্মাণের কাজে ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।


```