Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

শরীরে ৭৪টি গুলি, দু'চোখে দৃষ্টি নেই, কোলের সন্তান মৃত! 'আশা'কে দেখে স্তম্ভিত বনকর্মীরা

দ্য ওয়াল ব্যুরো: মানুষের হিংসার মর্মান্তিক শিকার হল একটি ওরাংওটাং। জানা গিয়েছে, তার গায়ে লাগাতার ৭৪টি পেলেট ছুড়েছে চোরাশিকারির দল! তার কোলে ছিল এক মাসের ছানা। গুলির আঘাতে মারা গিয়েছে সে। আর তার মায়ের দু'চোখ অন্ধ হয়ে গিয়েছে। ইন্দোনেশিয়ার

শরীরে ৭৪টি গুলি, দু'চোখে দৃষ্টি নেই, কোলের সন্তান মৃত! 'আশা'কে দেখে স্তম্ভিত বনকর্মীরা

শেষ আপডেট: 22 March 2019 03:01

দ্য ওয়াল ব্যুরো: মানুষের হিংসার মর্মান্তিক শিকার হল একটি ওরাংওটাং। জানা গিয়েছে, তার গায়ে লাগাতার ৭৪টি পেলেট ছুড়েছে চোরাশিকারির দল! তার কোলে ছিল এক মাসের ছানা। গুলির আঘাতে মারা গিয়েছে সে। আর তার মায়ের দু'চোখ অন্ধ হয়ে গিয়েছে। ইন্দোনেশিয়ার আচে প্রদেশের জঙ্গলে থাকত 'হোপ' অর্থাৎ আশা নামের ওই ওরাংওটাং। কিন্তু সে কখনওই আশা করেনি, মনুষ্য প্রজাতির হাতে এই ভাবে অত্যাচারিত হতে হবে তাকে, এতটা ক্রূরতার শিকার হতে হবে। [caption id="attachment_88802" align="aligncenter" width="1000"] অসহায়।[/caption] পুলিশ জানিয়েছে, সপ্তাহখানেক আগে নিজেদের মধ্যে গুলির লড়াই করতে করতে হঠাৎই আচে প্রদেশের ওই জঙ্গলে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী। ওই জঙ্গলটি ওরাংওটাংদেরই মুক্তাঞ্চল বলে পরিচিত। সেখানেই থাকত 'হোপ' নামে একটি ওরাংওটাং, এবং তার শিশু সন্তান। দুষ্কৃতীদের মুখে পড়ে গিয়ে গুলিতে আহত হয় হোপ। একটা, দু'টো নয়। একে একে তার গায়ে লাগে ৭৪টি ছররা গুলি। সঙ্গেই ছিল কোলের বাচ্চা। আঘাত লাগে তারও। এরপর ধীরে ধীরে নেতিয়ে পড়তে থাকে হোপ এবং তার সন্তান। পরের দিন জঙ্গলে রুটিন তল্লাশি চালাতে যান বনকর্মীরা। তখনই মা ও ছানা ওরাংওটাংকে ওই অবস্থায় দেখতে পান তাঁরা। সঙ্গে সঙ্গে উত্তর সুমাত্রার পশু পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাদের। তবে শেষরক্ষা হয়নি। শরীরে অত আঘাত, তীব্র গরম, জল নেই, খাবার নেই-- সব মিলিয়ে ওই পরিস্থিতি থেকে আর বাঁচানো যায়নি ছোট্ট এক মাসের ছানাটিকে। [caption id="attachment_88801" align="aligncenter" width="600"] সুমাত্রা কেন্দ্রে চলছে চিকিৎসা।[/caption] বাচ্চাটি কিছু ক্ষণের মধ্যেই মারা যায়। তার মা হোপের চিকিত্‍সা শুরু হয়। চিকিৎসা শুরু করে, হোপের এক্স রে রিপোর্ট দেখে তো চিকিত্‍সকদের চোখ চড়কগাছ। তার বাঁ চোখে চারটি এবং ডান চোখের ভিতরে দু'টি ছররা গুলি ঢুকে রয়েছে বলে দেখা যাচ্ছে। যার ফলে মা ওরাংওটাংয়ের ডান চোখটি একেবারে অন্ধ হয়ে গিয়েছে। বাঁ চোখেও দেখতে পাচ্ছে না সে, তবু ফিরলেও ফিরতে পারে দৃষ্টি। [caption id="attachment_88805" align="aligncenter" width="700"] এ ভাবেই সারা শরীরে বিঁধে রয়েছে গুলি, অন্ধ হয়ে গিয়েছে চোখ।[/caption] দৃষ্টি ফেরাতে অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়েছে, তবে তা সফল হবে কি না, তা নিয়ে সন্দিহান চিকিত্‍সকরা। তবু ওরাংওটাংয়ের অন্তত একটি চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে তাঁদের চেষ্টার অন্ত নেই। [caption id="attachment_88803" align="aligncenter" width="1200"] অস্ত্রোপচার করা হবে চোখের দৃষ্টি ফেরাতে।[/caption] এমনিতে ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ বনাঞ্চলে বহু ওরাংওটাং রয়েছে। সে দেশে বন্যপ্রাণ সচেতনতা অনেক বেশি। তা সত্ত্বেও তাদের জন্য খুব একটা নিরাপদ আশ্রয় হিসেবে আর থাকছে না এই দেশ। জঙ্গল কেটে ফেলা ছাড়াও চোরাশিকারিদের এমন দাপটে ক্রমেই কমছে ওরাংওটাংদের সংখ্যা। তার উপর হোপ এবং তার সন্তানের এই করুণ পরিণতি উদ্বেগ বাড়িয়ে তুলছে পশুপ্রেমী ও বনকর্মীদের। আরও পড়ুন... https://www.four.suk.1wp.in/news-youtuber-forced-her-adopted-kids-to-perform-kept-them-locked-for-days/

```