Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কমলালেবু বলে যা খাচ্ছেন, তা কিন্তু 'অরেঞ্জ' নয়, জানতেন কি!

দ্য ওয়াল ব্যুরো: শীতকালের বাঁধাধরা ফল লেবু। দুপুরের খাওয়াদাওয়া সেরে ফলাহারে কমলালেবুর জুড়ি মেলা ভার। একটা একটা করে কোয়া ছাড়িয়ে মুখে পুড়তে কার না ভাললাগে! কমলালেবু ভালবাসেন না, এমন বাঙালি খুব কমই আছেন। কিন্তু এই কমলালেবু নিয়েই একটা ছোট্ট তথ্

কমলালেবু বলে যা খাচ্ছেন, তা কিন্তু 'অরেঞ্জ' নয়, জানতেন কি!

শেষ আপডেট: 10 December 2021 12:16

দ্য ওয়াল ব্যুরো: শীতকালের বাঁধাধরা ফল লেবু। দুপুরের খাওয়াদাওয়া সেরে ফলাহারে কমলালেবুর জুড়ি মেলা ভার। একটা একটা করে কোয়া ছাড়িয়ে মুখে পুড়তে কার না ভাললাগে! কমলালেবু ভালবাসেন না, এমন বাঙালি খুব কমই আছেন। কিন্তু এই কমলালেবু নিয়েই একটা ছোট্ট তথ্য কিন্তু অনেকেরই জানা নেই। কমলালেবুর ইংরেজি প্রতিশব্দ অরেঞ্জ (Orange), ছোট থেকে তো এমনটাই জেনে এসেছি সকলে। বাচ্চাদের বইতেও তাই লেখা থাকে। কিন্তু না। কমলালেবু বলে আসলে আমরা যা খাই, তা কিন্তু অরেঞ্জ নয়। আমরা যেটা খাই তার আসল নাম ম্যান্ডারিন। আসল কমলালেবু বা অরেঞ্জ যাকে বলে তা খুবই বিরল, সহজে পাওয়া যায় না। কী তফাৎ এই অরেঞ্জ আর ম্যান্ডারিনের মধ্যে? প্রথম তফাৎ অবশ্যই যা সাদা চোখে দেখা যায়। অর্থাৎ ম্যান্ডারিনে অনেক কোয়া থাকে। কোয়া খুলে খুলে তা খেতে হয়। কিন্তু আসল অরেঞ্জ যাকে বলে তাতে এসব কোয়া থাকে না একেবারেই। তা আসলে মুসাম্বি লেবুর মতো, কোয়া ছাড়া। কেটে খেতে হয়। সচরাচর তার দেখাও মেলে না। VERIFY: Burning oranges, TikTok tricks for COVID smell loss | abc10.com   এছাড়া অরেঞ্জে ক্যালোরি, ফ্যাট, কার্বোহাইড্রেট ম্যান্ডারিনের তুলনায় অনেক কম থাকে। অরেঞ্জে থাকে ভিটামিন সি, বি১, বি২, বি৫ ও বি৯। ম্যান্ডারিনে থাকে ভিটামিন এ, ভিটামিন ই, বি৩ ও বি৬। অরেঞ্জে ক্যালসিয়াম আর পটাশিয়াম থাকে অনেকটা, কিন্তু ম্যান্ডারিনে থাকে আয়রন, ম্যাগনেশিয়াম আর ফসফরাস। 800+ Free Mandarin & Duck Images     দুই ফলেরই পুষ্টিগুণ রয়েছে নিজের মতো, তবে বিশেষজ্ঞরা বলেন পুষ্টির দিক থেকে অরেঞ্জই অর্থাৎ আসল কমলালেবুই বেশি কার্যকর। স্বাস্থ্যের পক্ষে দুইই ইতিবাচক।  তবে বাজারে যেটা কিনতে পাওয়া যায়, তা হল ম্যান্ডারিন। অরেঞ্জ যে বাজারে একেবারেই ব্রাত্য তা নয়। কিন্তু তার দেখা সহজে মেলা ভার। আর দামের দিক থেকেও অরেঞ্জ বা আসল কমলালেবুর পাল্লা ভারী।

```