Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এই ছবিতে একটা পান্ডা লুকিয়ে আছে, খুঁজে দেখুন তো... ইলিউশনেই হবে চোখের পরীক্ষা

দ্য ওয়াল ব্যুরো: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) হল এমন এক ছবির ধাঁধা যা আপনাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলে। মূলত দৃষ্টি শক্তি ও পর্যবেক্ষণ ক্ষমতাই হল এই ধাঁধা সমাধানের চাবিকাঠি। কোটি কোটি মানুষ প্রতিদিন এই ধাঁধার প্যাঁচে আটকে পড

এই ছবিতে একটা পান্ডা লুকিয়ে আছে, খুঁজে দেখুন তো... ইলিউশনেই হবে চোখের পরীক্ষা

শেষ আপডেট: 11 June 2022 17:05

দ্য ওয়াল ব্যুরো: অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) হল এমন এক ছবির ধাঁধা যা আপনাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলে। মূলত দৃষ্টি শক্তি ও পর্যবেক্ষণ ক্ষমতাই হল এই ধাঁধা সমাধানের চাবিকাঠি। কোটি কোটি মানুষ প্রতিদিন এই ধাঁধার প্যাঁচে আটকে পড়েন। অনেক সময়ে এই ইলিউশনগুলির সমাধানের জন্য প্রয়োজন হয়ে পড়ে ক্ষুরধার মস্তিষ্কের।

ছবির মধ্যেই লুকিয়ে থাকে ধাঁধার সব উত্তর। তাই ছবিটিকে আপনি কীভাবে দেখছেন তাঁর ওপর নির্ভর করে আপনার উত্তর খোঁজার ক্ষমতা। অনেক সময়ে বিশেষজ্ঞরা বলেন, এই ধাঁধার উত্তর দেওয়ার মধ্যে লুকিয়ে থাকে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যও।

তবে সম্প্রতি নেট পাড়ায় ভাইরাল (viral) হওয়া একটি অপটিক্যাল ইলিউশন আপনার পর্যবেক্ষণ ক্ষমতাকে এক বিরাট চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। টিকটক তারকা হেকটিক নিক এই অপটিক্যাল ইলিউশনটি তাঁর নিজের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছেন। সেখানে তিনি জানতে চেয়েছেন, এই ছবির মধ্যেই লুকিয়ে আছে একটি আস্ত পান্ডা।

একটা দেখছেন? এই ছবিতে কিন্তু দুটো বাঘ আছে… আরেকটা কোথায় বলুন তো

তিনি আরও দাবি করেছেন, মাত্র ১ শতাংশ মানুষই এই লুকোনো পান্ডা টি খুঁজে পেয়েছেন। তাঁর চ্যালেঞ্জ, আপনি কোন দলে পড়ছেন? ১ শতাংশ না ৯৯ শতাংশের? শর্ত একটাই, প্রথম দেখাতেই আপনাকে এই পাণ্ডাটিকে খুঁজে বার করতে হবে।

তবে অনেকেই বলছেন, তাঁরা এই ছবির মধ্যে একটি বাস্কেটবল খেলার দৃশ্য দেখতে পেয়েছে। তবে কেউ কেউ পান্ডাও খুঁজে পেয়েছেন। এখন আপনার কাছে চ্যালেঞ্জ রইল আপনি কী দেখলেন, পাণ্ডা না বাস্কেটবল?

যদি আপনি এখনও পান্ডাটি খুঁজে না পান, তবে আপনার জন্য কিছু সূত্র দেওয়া যাক। আপনি ছবিটির দিকে তাকিয়ে থাকুন। তার পরও যদি দেখতে না পান তবে আপনার ফোনটি আস্তে আস্তে নিচের দিকে হেলান, যাতে ফোনটি আপনার চোখের দৃষ্টির সঙ্গে সরলরেখায় থাকে। তাহলে এই ছবির মধ্যেই ফুটে উঠবে পান্ডাটি।


```