Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কালা-জাদু, তুকতাক করছে বিরোধীরা, বিজেপিতে তাই মড়ক লেগেছে: সাধ্বী প্রজ্ঞা

দ্য ওয়াল ব্যুরো:  ব্ল্যাক ম্যাজিক করছে বিরোধী পক্ষ, তাই নাকি পর পর মৃত্যু হচ্ছে বিজেপি হেভিওয়েট নেতাদের, বিস্ফোরক মন্তব্যে ফের বিতর্কের ঝড় তুলে দিলেন ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা। গত ৬ অগস্ট প্রয়াত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

কালা-জাদু, তুকতাক করছে বিরোধীরা, বিজেপিতে তাই মড়ক লেগেছে: সাধ্বী প্রজ্ঞা

শেষ আপডেট: 25 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো:  ব্ল্যাক ম্যাজিক করছে বিরোধী পক্ষ, তাই নাকি পর পর মৃত্যু হচ্ছে বিজেপি হেভিওয়েট নেতাদের, বিস্ফোরক মন্তব্যে ফের বিতর্কের ঝড় তুলে দিলেন ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা। গত ৬ অগস্ট প্রয়াত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ। আর গত ২৪ অগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আর এক প্রাক্তন মন্ত্রী অরুণ জেটলি। বিজেপির এই দুই শীর্ষ নেতার প্রয়াণ প্রসঙ্গে সাধ্বীর দাবি, ‘‘মারণ-উচাটনের মতো কালা জাদু  বা মারক শক্তি প্রযোগ করছে বিরোধী পক্ষ। তাই একের পর এক মৃত্যু হচ্ছে কেন্দ্রীয় নেতাদের। এই মৃত্যু কোনও স্বাভাবিক ঘটনা নয়, এর পিছনে দুষ্ট শক্তির প্রভাব কাজ করছে।’’ সাধ্বীর বেলাগাম মন্তব্যে বারে বারেই অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপি নেতৃত্বকে। লোকসভা নির্বাচনের ঠিক মুখে গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে দেশপ্রেমী বলে বিতর্কে জড়িয়েছিলেন মালেগাঁও বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত সাধ্বী। এ হেন মন্তব্য ক্ষমার অযোগ্য বলে সাধ্বীকে সাবধানও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সাধ্বী-প্রবচন যে থামবার নয়, সেটা ফের একবার প্রমাণ করে দিলেন মালেগাঁও বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। সাধ্বী অবশ্য ‘মারক শক্তি’র কথা বলেই থেমে থাকেননি। তাঁর আরও দাবি, এক মহারাজজি নাকি একবার তাঁকে বলেছিলেন, বিজেপির খারাপ সময় যাচ্ছে। বিরোধীরা তুকতাক, মারক শক্তির প্রয়োগ করছে। সাধ্বীর বক্তব্য, “তখন বুঝতে পারিনি। এখন দেখছি এক বছরের মধ্যে বাজপেয়ীজি, পরে সুষমা স্বরাজ, অরুণ জেটলি ও বাবুলাল গৌর যাদব প্রয়াত হলেন। বিজেপি নেতাদের এই পর পর মৃত্যুর ঘটনায় মহারাজের কথাই সত্যি মনে হচ্ছে। আমি ভাবতে বাধ্য হচ্ছি বিরোধীদের মূল টার্গেট এখন বিজেপি।’’

```