Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

জম্মু-কাশ্মীরের ভোটার তালিকা নিয়ে আদালতে যাওয়ার ভাবনা বিরোধীদের

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে অ-কাশ্মীরিদের ভোটার তালিকায় নাম তোলার সুযোগ দেওয়ার বিরুদ্ধে জোট বাঁধছে বিরোধীরা (Jammu-Kashmir Election)। প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার (Farooq Abdullah) বাড়িতে আজ বিজেপি বিরোধী দলগুলির বৈঠকে ক

জম্মু-কাশ্মীরের ভোটার তালিকা নিয়ে আদালতে যাওয়ার ভাবনা বিরোধীদের

শেষ আপডেট: 22 August 2022 16:06

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে অ-কাশ্মীরিদের ভোটার তালিকায় নাম তোলার সুযোগ দেওয়ার বিরুদ্ধে জোট বাঁধছে বিরোধীরা (Jammu-Kashmir Election)। প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার (Farooq Abdullah) বাড়িতে আজ বিজেপি বিরোধী দলগুলির বৈঠকে কথা হয়েছে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে মামলা করা হবে। প্রবীণ নেতা হিসাবে ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক মামলা দায়ের করবেন বলে প্রাথমিক কথা হয়েছে। বৈঠকে ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, আওয়ামী ন্যাশনাল কনফারেন্স, শিবসেনা, সিপিএম, জনতা দল ইউনাইটেড এবং আকালি দল অংশ নেয়।

জম্মু-কাশ্মীরে ডিসেম্বর নাগাদ বিধানসভার ভোট করার প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। সেখানে ভোটার তালিকায় প্রায় ২৫ লাখ অতিরিক্ত ভোটারের নাম যুক্ত হতে পারে বলে ওই রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার গত সপ্তাহে ঘোষণা করেছেন। সেই সূত্রে জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরে কর্মরত সেনা, আধা সেনা এবং অন্যান্যদের এবার ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে। বিজেপি ও স্থানীয় প্রশাসনের বক্তব্য, ভোটার বৃদ্ধির আসল কারণ জম্মু-কাশ্মীরের জনসংখ্যার চরিত্র বদল ঘটেছে। অন্যদিকে, বিরোধীদের বক্তব্য, বহিরাগতদের ভোটার করে বিজেপি জন্মু-কাশ্মীরের দখল নিতে চাইছে।

ফারুক বলেন, জন্মু-কাশ্মীরকে বহিরাগতদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। এবার ২৫ লাখ ভোটার বাড়বে, পরেরবার ৫০ লাখ, তারপর এক কোটি, এইভাবে গোটা রাজ্যটাকে বিজেপি বাইরের লোকের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগচ্ছে।

বিজেপি কি ৪০ হাজারে পিছিয়ে গেল তৃণমূলের থেকে? মমতার ‘চমকে’ ‘রাবড়ি’ তর্ক বাংলাতেও


```