Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

কিছু টিভি অ্যাঙ্করকে বয়কট করতে চায় বিরোধীরা, সিদ্ধান্ত হবে শুক্রবার

দ্য ওয়াল ব্যুরো: দেশের বেশ কিছু টেলিভিশন চ্যানেলের অ্যাঙ্করকে (TV Anchors) বয়কট করার ভাবনাচিন্তা করছেন বিরোধী নেতারা। তাঁরা মনে করছেন, এই অ্যাঙ্করদের অনুষ্ঠানে বিরোধী নেতাদের (Opposition Leaders) ডেকে বলার সুযোগ দেওয়া হয় না। উল্টে হেনস

কিছু টিভি অ্যাঙ্করকে বয়কট করতে চায় বিরোধীরা, সিদ্ধান্ত হবে শুক্রবার

শেষ আপডেট: 7 September 2023 15:02

দ্য ওয়াল ব্যুরো: দেশের বেশ কিছু টেলিভিশন চ্যানেলের অ্যাঙ্করকে (TV Anchors) বয়কট করার ভাবনাচিন্তা করছেন বিরোধী নেতারা। তাঁরা মনে করছেন, এই অ্যাঙ্করদের অনুষ্ঠানে বিরোধী নেতাদের (Opposition Leaders) ডেকে বলার সুযোগ দেওয়া হয় না। উল্টে হেনস্থা করা হয়। অসম্মান করা হয়। এই অ্যাঙ্করেরা সরাসরি কেন্দ্রের শাসক দলের হয়ে কাজ করছেন বলে মনে করছেন বিরোধী নেতারা।

‘ইন্ডিয়া’ জোটের (INDIA Alliance) মুম্বইয়ের বৈঠকে বেশ কয়েকটি সাব কমিটিগুলি গঠন করা হয়। তার মধ্যে প্রথম বৈঠকে বসতে চলেছে ক্যাম্পেন কমিটি। সেই কমিটি সূত্রের খবর, সদস্যরা শুক্রবার দিল্লিতে বৈঠকে বসতে চলেছেন। বৈঠকের আগে গত দু’দিন ধরে কমিটির সদস্যরা ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে কথা বলেছেন। বেশিরভাগ নেতাই টিভি চ্যানেলের কিছু অ্যাঙ্কর সম্পর্কে আপত্তি তুলেছেন।

কমিটিতে আছেন কংগ্রেসের জয়রাম রমেশ, আপের রাঘব চাড্ডা, আরজেডির মনোজ ঝা প্রমুখ। কমিটির এক সদস্য বলেছেন, তাঁরা কোনও চ্যানেলকে পুরোপুরি বয়কটের পক্ষপাতী নন। কিন্তু হিন্দি ও ইংরিজি নিউজ চ্যানেলের কিছু অ্যাঙ্করকে বয়কট করা হবে। কারণ, তাঁরা ইচ্ছাকৃতভাবে বিরোধী শিবিরকে খাটো করে থাকেন। অনুষ্ঠানে প্রশ্নবাণে জর্জরিত করেন। কিন্তু জবাব দেওয়ার সুযোগ দেন না। কিছু আঞ্চলিক ভাষার চ্যানেল সম্পর্কেও একই অভিযোগ করেছেন নেতাদের কেউ কেউ।

কমিটির এক সদস্যের কথায়, এমনই একজন অ্যাঙ্কর অনুষ্ঠানে বিরোধী জোটের ইন্ডিয়া নাম নিয়ে প্রশ্ন তোলেন। বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দুর্নীতিবাজদের বোঝাপড়া বলেছেন। সেই অ্যাঙ্কর প্রধানমন্ত্রীর মন্তব্যের সমর্থনে বিরোধী নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন যেগুলি শুধু বিচারাধীন তাই-ই, ইডি, সিবিআই চার্জশিট পর্যন্ত দেয়নি।

আরও পড়ুন: জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা হাসিনার, ‘বাংলাদেশে সংখ্যাগুরু-সংখ্যালঘু বলে কিছু নেই’


```