Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এনআরএস থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে ফিরে যেতে হল! ব্রাত্যের নিন্দা সুভাষ, সুজনের

দ্য ওয়াল ব্যুরো: বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়া শিক্ষিকাদের সঙ্গে দেখা করতে দেয়নি এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ, কারণ নবান্নের তরফে তেমনই নির্দেশ দেওয়া হয়েছে! আজ, বুধবার বিকেলে এমনই অভিযোগ তুললেন বিজেপির চিকিৎসক সাংসদ সুভাষ সরকার। একই সুরে অভিযোগ তুল

এনআরএস থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে ফিরে যেতে হল! ব্রাত্যের নিন্দা সুভাষ, সুজনের

শেষ আপডেট: 25 August 2021 13:19

দ্য ওয়াল ব্যুরো: বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়া শিক্ষিকাদের সঙ্গে দেখা করতে দেয়নি এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ, কারণ নবান্নের তরফে তেমনই নির্দেশ দেওয়া হয়েছে! আজ, বুধবার বিকেলে এমনই অভিযোগ তুললেন বিজেপির চিকিৎসক সাংসদ সুভাষ সরকার। একই সুরে অভিযোগ তুলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। দু'জনেই আজ হাসপাতালে দেখা করতে গেছিলেন অসুস্থ শিক্ষিকাদের সঙ্গে। সুজন চক্রবর্তীকে পরে চিকিৎসকরা শিক্ষিকাদের শারীরিক অবস্থার কথা জানালেও, সুভাষ সরকারকে তাও জানানো হয়নি বলে দাবি সাংসদের। গতকালই বিকাশ ভবনের সামনে প্রকাশ্যে বিষ খেয়েছিলেন ৫ জন শিক্ষিকা। প্রথমে তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে। তারপর শিখা দাস, জোৎস্না টুডু নামের দুই শিক্ষকার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের নিয়ে যাওয়া হয় এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগ ওঠে, হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক, নার্সরা গা করেননি। অনেক পরে তাঁদের চিকিৎসা শুরু হয়। ছ’তলার এমএফসি ওয়ার্ডে ওয়াশ হয়। এই ঘটনায় গতকাল থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। সেই উত্তাপ চরমে পৌঁছেছে আজ সকালে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্যে। তিনি বলেন, আন্দোলনকারী শিক্ষিকারা বিজেপির ক্যাডার। তাঁদের জন্য কোনও সমবেদনা নেই। এর পরেই আজ কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার পৌঁছন এনআরএস হাসপাতালে। কিন্তু অভিযোগ, তাঁকে দেখা করতে দেওয়া হয়নি শিক্ষিকাদের সঙ্গে। চিকিৎসকরা জানান, তাঁকে পরে জানানো হবে শিক্ষিকাদের শারীরিক অবস্থার কথা। তিনি তা জানার জন্য অপেক্ষা করলেও তাঁকে শেষমেশ কিছুই বলা হয়নি বলে অভিযোগ। পরে সিপিএম নেতা সুজন চক্রবর্তীও এনআরএস-এ যান। তাঁকেও শিক্ষিকাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে দাবি তাঁর। তবে পরে অবশ্য চিকিৎসকরা তাঁকে জানান শিক্ষিকাদের কথা। হাসপাতাল থেকে বেরিয়ে রাজ্য সরকারের তীব্র নিন্দা করেন সুভাষ ও সুজন দুজনেই। সুভাষ সরকার বলেন, "পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। আমি হাসপাতাল সুপারের সঙ্গে দেখা করি। চিকিৎসকদের আমায় ব্রিফ করার কথা বলেন তিনি। বলেন, আমি সিসিইউ-তে গিয়ে দেখা করতে পারব কিনা সেটা আমায় জানানো হবে। কিছুক্ষণে সে কথা বদলে গেল। আমায় আটকে দেওয়া হল। এটা নবান্ন ছাড়া আর কার নির্দেশে হল! এটা অরাজনৈতিক আন্দোলন ছিল, তার পরেও এমন হল।" সুজন চক্রবর্তী বলেন, "একজন শিক্ষকের পরিচয় তিনি শিক্ষক। তাঁর রাজনৈতিক পরিচয় খুঁজতে চাওয়া অন্যায়। তাছাড়া বেআইনি ভাবে বদলি করা হয়েছে ওঁদের। প্রতিবাদ করলে আক্রমণ করা হবে! ব্রাত্য বসু বলছেন, এঁরা বিজেপি। আমি বলছি এঁরা দিদিমণি! এঁদের মিটিংয়ে পার্থ চ্যাটার্জী বক্তৃতা করতে গেছিলেন। তিনি কি বিজেপির মঞ্চে গেছিলেন! এই আন্দোলনকারীরা অমিত শাহকেও কালো পতাকা দেখিয়েছিলেন। এঁরা বিজেপি কীভাবে হন!" প্রসঙ্গত, শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের তরফে নানান দাবি নিয়ে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ চলছে। কখনও বিকাশ ভবন কখনও আবার নবান্নের সামনে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন শিক্ষিকারা। বেতন বৃদ্ধি থেকে শুরু করে যোগ্য মর্যাদা একাধিক দাবি করা হয়েছে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের তরফে। কিন্তু অভিযোগ, কোনও কথাতেই কর্ণপাত করেনি সরকার। যে পাঁচ জন গতকাল বিষ খান তাঁদের অভিযোগ, অনৈতিকভাবে বদলি করে দেওয়া হয়েছে।

```