
শেষ আপডেট: 25 June 2019 18:30
নতুন মডেলের সেরা আকর্ষণ এর ক্যামেরা কোয়ালিটি। নচ সিস্টেম বা পপ-আপ মোড নয়, 'আন্ডার স্ক্রিন ক্যামেরা টেকনোলজি'-তে গোটা স্ক্রিন জুড়েই থাকবে ক্যামেরা ডিসপ্লে। সেলফি মোড অন থাকলে, ব্যাকগ্রাউন্ড হবে স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট, এইচডিআর ব্যালেন্স হয়ে হবে নিজে থেকেই। রিফ্লেকশন অনেক কম হবে ফলে ছবিতে আলোর মাত্রাও থাকবে নিয়ন্ত্রণে। ফুল স্ক্রিন ডিসপ্লের কারণে ব্যাকগ্রাউন্ডের অনেকটাই ধরা দেবে ক্যামেরায়।
https://twitter.com/oppo/status/1143788103078858752
চলতি বছরেই পপ-আপ সেলফি ক্যামেরা এবং সুপার নাইট মোডের নতুন মোবাইল এফ১১ প্রো লঞ্চ করেছে ওপো। ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গেই ওপো এফ১১ প্রো-এ রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা যা অত্যন্ত উন্নত মানের সেলফি তুলতে সক্ষম। এ ছাড়াও কম আলোতে ভালো ছবি তোলার জন্য রয়েছে সুপার নাইট মোড।
ওপো জানিয়েছে নতুন মডেল এফ১১-কেও পিছনে ফেলে দেবে। এই টেকনোলজির ক্যামেরা পাঞ্চ-হোল টেকনোলজির থেকেও উন্নতমানের। বর্তমানে হুয়েই ও স্যামসাং পাঞ্চ-হোল ক্যামেরার উপর কাজ করছে। তবে শাওমি ইতিমধ্যেই আন্ডার-স্ক্রিন ক্যামেরার প্রযুক্তি এনে ফেলেছে। শাওমিকে টেক্কা দিতেই এ বার আন্ডার-স্ক্রিন টেকনোলজির লেটেস্ট মডেল বাজারে আনছে ওপো।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/news-sound-one-e20-affordable-wired-earphones-launched-in-india/