
শেষ আপডেট: 9 August 2023 14:39
দ্য ওয়াল ব্যুরো: ফ্লিপ বা ফোল্ডিং ফোন অনেকেরই পছন্দ। তাঁদের জন্য সুখবর শোনাল OPPO। শিগগির লঞ্চ হবে তাদের দুটি মডেল--- Find N3 Flip এবং Find N3 ফোল্ডেবল। শোনা গিয়েছিল, এই মডেল দু'টি বছরের শেষে বাজারে আনবে OPPO। কিন্তু কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, এ মাসের শেষেই লঞ্চ হবে OPPO-র দুই মডেল।
Find N3 Flip
ডিসপ্লে: এই মডেলে থাকছে ৩.২৬ ইঞ্চির অ্যামোলেড কভার ডিসপ্লে এবং ৬.৮ ইঞ্চির প্রাইমারি ফোল্ডেবল অ্যামোলেড ডিসপ্লে। দু'টি স্ক্রিনেই ফুল এইচডি+ রেজোলিউশন থাকবে যার রিফ্রেস রেট ১২০ হার্টজ।
প্রসেসর: Mediatek Dimensity 9000 Plus। এই মডেলে দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। এই মডেলের স্টোরেজ হতে পারে ৫১২ জিবির। আর র্যাম ১৬ জিবির।
ক্যামেরা: এই মডেলের অন্যতম চমক হল ক্যামেরায়। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সঙ্গে থাকছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সেটআপ।
৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে Find N3 Flip মডেলে।
ব্যাটারি: 4300 mAh
Find N3 ফোল্ডেবল
ডিসপ্লে: ৮ ইঞ্চির ফুলএইচডি ডিসপ্লে থাকছে। যার রিফ্রেস রেট ১২০ হার্টজ। এর কভার ডিসপ্লে ৬.৫ ইঞ্চির।
প্রসেসর: Snapdragon 8 Gen 2। এই মডেলে থাকছে ১৬ জিবির র্যাম ও ৫১২ জিবির স্টোরেজ।
ক্যামেরা: এই মডেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। সঙ্গে থাকছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
ব্যাটারি: 4800 mAh। ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে Find N3 ফোল্ডেবল মডেলে।
আরও পড়ুন: টেসলার বড় দায়িত্বে এক ভারতীয়! ইলনের কোম্পানির নতুন সিএফও-কে চিনে নিন