Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেয়ের বিচার চেয়ে শিক্ষক দিবসে খোলা চিঠি নির্যাতিতার মায়ের! কী লিখলেন

বৃহস্পতিবার সকাল থেকে সোশ্যাল মাধ্যমে ঘুরছে একটি চিঠি। যা শুরু হয়েছে, 'আমি হতভাগিনী নির্যাতিতার মা বলছি' লেখা দিয়ে।

 মেয়ের বিচার চেয়ে শিক্ষক দিবসে খোলা চিঠি নির্যাতিতার মায়ের! কী লিখলেন

সোশ্যাল মাধ্যমে ভাইরাল চিঠি।

শেষ আপডেট: 5 September 2024 17:53

দ্য ওয়াল ব্যুরো: মেয়ের স্বপ্ন ছিল ডাক্তার হিসেবে জীবনে প্রতিষ্ঠিত হয়ে প্রচুর মানুষকে সুস্থ করে তোলা। ৮ অগস্ট মধ্যরাতে নিজের কর্মস্থলেই খুন হতে হয়েছে ডাক্তারি ছাত্রীকে।  এবার শিক্ষক দিবসে মেয়ের হয়ে তাঁর শিক্ষকদের প্রণাম জানিয়ে চিঠি লিখলেন নির্যাতিতার মা। 

বৃহস্পতিবার সকাল থেকে সোশ্যাল মাধ্যমে ঘুরছে একটি চিঠি। যা শুরু হয়েছে, 'আমি হতভাগিনী নির্যাতিতার মা বলছি' লেখা দিয়ে। এ ব্যাপারে নির্যাতিতা মা-বাবার কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে চিঠির বিষয়বস্তু দেখে অনেকেই মনে করছেন, এটি তিলোত্তমার মায়ের লেখা চিঠি।


কী লেখা রয়েছে চিঠিতে। হাতে লেখা এক পাতার চিঠির শুরুতেই শিক্ষকদের প্রণাম জানিয়ে নির্যাতিতার মায়ের আকুতি, '৮ তারিখও (৮ অগস্ট) অনেক রোগী দেখেছিল ও। কিন্তু সেই রাতেই ওর সঙ্গে ওর স্বপ্নকেও গলা টিপে হত্যা করা হল।'

অভিযোগ করেছেন, ঘটনার পর প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ তথ্যপ্রমাণ লোপাটে তৎপর হয়েছিল। এরপরই মেয়ের সুবিচারের দাবিতে সন্তানহারা মায়ের আর্তি ঝরেছে চিঠির অক্ষরে। লিখেছেন, 'সকল মেডিক্যাল কলেজের শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সিং স্টাফ সকলের কাছে কন্যাহারা মায়ের আকুতি, আপনাদের কাছে যদি কোনও তথ্যপ্রমাণ থাকে তাহলে সেগুলো সামনে আনুন।'

যে সমস্ত ভাল মানুষেরা এখনও নীরব রয়েছেন, তাঁদের নীরবতা অপরাধীদের সাহস জোগাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তিলোত্তমার বিচারের দাবিতে যেভাবে সহপাঠীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাকে অব্যাহত রাখতে আরও বেশি সংখ্যক মানুষকে সমর্থন জানানোর অনুরোধও করেছেন তিনি।


```