Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫ টাকায় পেট ভর্তি খাবার! শিয়ালদহ স্টেশনে আবার চালু ‘জনতা মিল’

এক রেলযাত্রীর কথায়, “বাজারে হাল্কা টিফিন করতে গেলেও মোটামুটি ৩০ টাকা খরচ করতে হয়, সেখানে মাত্র ১৫ টাকায় ২৫ গ্রাম ওজনের সাত খানা কচুরি, ১৫০ গ্রাম সব্জি, সঙ্গে অল্প আচার, ভাবা যায় না!”

১৫ টাকায় পেট ভর্তি খাবার! শিয়ালদহ স্টেশনে আবার চালু ‘জনতা মিল’

গ্রাফিক্স, দ্য ওয়াল।

শেষ আপডেট: 15 April 2025 15:37

দ্য ওয়াল ব্যুরো: রেলযাত্রীদের জন্য সুখবর। তাঁদের কথা চিন্তা করে শিয়ালদহ স্টেশনে (Sealdah station) আবার চালু হল ‘জন আহার’, যা জনতা মিল (Janata Meal) নামেই পরিচিত।

যেখানে মাত্র ১৫ টাকার বিনিময়ে মিলবে গরম সাত পিস কচুরি, আলু-সব্জি, আচার! সেই সঙ্গে এখানে বাজারের চেয়ে অনেক কম দামে মিলবে বিরিয়ানি, সাউথ ও নর্থ ইন্ডিয়ান হরেক খাবার। ফলে চালুর পর থেকেই উপচে পড়া ভিড় রেলের এই বিশেষ জনতা ক্যান্টিনে।

অতীতে শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে রেলের তরফে এই জনতা মিল চালু করা হয়েছিল। শুরুর দিকে ভাল খাবার মিললেও পরে খাবারের গুণগত মান নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। ফলে বন্ধ করে দেওয়া হয়েছিল এই পরিষেবা।

শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) যশরাম মিনা বলেন, এখন থেকে নিয়মিত খাবারের মানের দিকে নজর রাখা হবে।

রেল সূত্রের খবর, প্রতিদিন গড়ে ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রী শিয়ালদহ স্টেশন দিয়ে যাতায়াত করেন। তাঁদের মধ্যে অনেকেই আর্থিক দিক থেকে দুর্বল। তাঁদের কথা চিন্তা করেই এই উদ্যোগ। শিয়ালদহ স্টেশনের মেন সেকশন থেকে সাউত সেকশনের দিকে যাওয়ার রাস্তায় তৈরি করা হয়েছে এই ক্যান্টিন। শুরু থেকেই সেখানে উপচে পড়া ভিড়।

এক রেলযাত্রীর কথায়, “বাজারে হাল্কা টিফিন করতে গেলেও মোটামুটি ৩০ টাকা খরচ করতে হয়, সেখানে মাত্র ১৫ টাকায় ২৫ গ্রাম ওজনের সাত খানা কচুরি, ১৫০ গ্রাম সব্জি, সঙ্গে অল্প আচার, ভাবা যায় না!”

জল খাবারের জন্য বেছে বেছে কচুরিই কেন? রেলের এক কর্তার কথায়, বাঙালি, অবাঙালি কচুরি সকলেরই একটি প্রিয় খাবার। তাই সবদিক বিবেচনা করে অল্প দামের মধ্যে মানুষকে পেটভর্তি খাবার দেওয়ার জন্য কচুরি, সব্জি বাছা হয়েছে।

বার বিশেষে অনেকে এক এক দিন নিরামিষ খান। সেকথা মাথায় রেখে আমিষ ও নিরামিষের জন্য আলাদা বাসন রাখার ব্যবস্থাও করা হয়েছে।


```