Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুধু পদন্নোতি ও চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ! আদালতের পরিকাঠামো নিয়ে ক্ষুব্ধ প্রধান বিচারপতি

আদালতের কাজের গোপনীয়তা বজায় রাখা নিয়েও প্রশ্ন প্রধান বিচারপতির।

শুধু পদন্নোতি ও চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ! আদালতের পরিকাঠামো নিয়ে ক্ষুব্ধ প্রধান বিচারপতি

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

শেষ আপডেট: 11 September 2024 17:40

দ্য ওয়াল ব্যুরো: আদালতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, "নিম্ন আদালতগুলোতে নতুন করে কোনও নিয়োগ হচ্ছে না। শুধুমাত্র পদন্নোতি  ও চুক্তিভfত্তিক কর্মী নিয়োগ হচ্ছে।" 

ক্ষুব্ধ বিচারপতি বলেন, বিগত বছরে উত্তর  ২৪ পরগনায় শুধুমাত্র ৪৮ লাখ টাকা খরচ হয়েছে  চুক্তিভিত্তিক কর্মীদের বেতন দিতে। এরপরই আদালতের কাজের গোপনীয়তা রক্ষা করা নিয়ে সংশয় প্রকাশ করে  বিচারপতি এও বলেন, "এভাবে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করলে আদালতের কাজের গোপনীয়তা বজায় রাখা  কঠিন, দায়িত্বশীলতারও অভাব দেখা যায়।"

নিম্ন আদালতে যারা বিচারকের নির্দেশ লেখেন (স্টেনো), তাঁরা কেন চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিয়োগ হবেন, সেই প্রশ্নও তোলেন প্রধান বিচারপতি।

নিম্ন আদালতে একটি মামলার দ্রুত নিস্পত্তির আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। সেই  মামলার প্রেক্ষিতে এদিন এই মন্তব্য করেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি আরও বলেন, নিম্ন আদালতগুলোতে লাখ লাখ মামলা বিচারাধীন হয়ে পড়ে আছে।সেখানকার যা পরিস্থিতি তাতে তিনি কোনও নির্দেশ দেবেন না বিচারককে। তবে মামলাকারীকে তিনি নির্দেশ দিয়েছেন বিচারকের কাছে তাদের আবেদন জানাতে যাতে তাদের মামলার দ্রুত নিষ্পত্তি করা হয়। 

প্রসঙ্গত, চুক্তিভিত্তিক কর্মী নিয়ে এর আগেও ক্ষোভ প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সে সময় রাজ্যের তরফে জানানো হয়েছিল, কোষাগারে অর্থাভাবের জন্যই চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের সিদ্ধান্ত।


```