রাজ্যসভায় একদিনও কামাই করেননি এই সাংসদ, টানা সাত অধিবেশনে রেকর্ড
দ্য ওয়াল ব্যুরো: গত সাত-সাতটি রাজ্যসভার (Rajyasabha) অধিবেশনে একদিনও কামাই করেননি তিনি, উপস্থিত থেকেছেন সব সময়। সম্প্রতি এক সমীক্ষায় তামিলনাড়ুর সাংসদ এস আর বালাসুব্রমনিয়মের এই রেকর্ড প্রশংসা কুড়িয়েছে। রাজ্যসভায় তাঁর উপস্থিতির হার একশো শতাংশ
শেষ আপডেট: 4 October 2021 17:43
দ্য ওয়াল ব্যুরো: গত সাত-সাতটি রাজ্যসভার (Rajyasabha) অধিবেশনে একদিনও কামাই করেননি তিনি, উপস্থিত থেকেছেন সব সময়। সম্প্রতি এক সমীক্ষায় তামিলনাড়ুর সাংসদ এস আর বালাসুব্রমনিয়মের এই রেকর্ড প্রশংসা কুড়িয়েছে। রাজ্যসভায় তাঁর উপস্থিতির হার একশো শতাংশ।
আরিয়ানের পাশে দাঁড়ালেন শশী তারুর
তামিলনাড়ুর এইআইএডিএমকে-র সাংসদ এস আর বালাসুব্রমনিয়ম। তিনি রাজ্যসভার সবচেয়ে নিয়মিত সাংসদ। একটি অধিবেশনও তিনি বাদ দেননি।
রাজ্যসভার হাউজ সেক্রেটারিয়েটের করা সমীক্ষার ফলাফলে উঠে এসেছে আরও তথ্য। জানা গেছে সংসদের উচ্চকক্ষের ৭৮ শতাংশ সদস্য রোজ সভার কাজকর্মে যোগ দিয়েছেন, আর তাঁদের মধ্যেই সবচেয়ে নিয়মিত তামিলনাড়ুর ৭৫ বছর বয়সি সাংসদ এস আর বালাসুব্রমনিয়ম। রাজ্যসভার গত সাতটি অধিবেশনে মোট ১৩৮টি সিটিং হয়েছে। তার সবকটিতে নিয়মিত উপস্থিত ছিলেন তিনি।
সমীক্ষা আরও জানাচ্ছে রাজ্যসভায় উপস্থিতির হার শূন্য এমন সাংসদের সংখ্যা হাতে গোনা হলেও বিরল নয়। তবে সেই হার ২ শতাংশের কম।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা সুখপাঠ