Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভ্যাকসিন ছাড়া কোভিড মহামারী রোখা যাবে না : রাষ্ট্রপুঞ্জের মহাসচিব

দ্য ওয়াল ব্যুরো: মারণ ভাইরাসকে থামাতে গেলে দরকার তার উপযুক্ত প্রতিষেধক। তার জন্য সুরক্ষিত ও নিরাপদ ভ্যাকসিন দ্রুত প্রয়োজন। একমাত্র কোভিড-১৯ ভ্যাকসিনেই রোখা যাবে অতিমহামারী। বাঁচবে মানবসভ্যতা, স্বাভাবিক ছন্দে ফিরবে বিশ্ব, এমনটাই বললেন রাষ্ট্

ভ্যাকসিন ছাড়া কোভিড মহামারী রোখা যাবে না : রাষ্ট্রপুঞ্জের মহাসচিব

শেষ আপডেট: 15 April 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: মারণ ভাইরাসকে থামাতে গেলে দরকার তার উপযুক্ত প্রতিষেধক। তার জন্য সুরক্ষিত ও নিরাপদ ভ্যাকসিন দ্রুত প্রয়োজন। একমাত্র কোভিড-১৯ ভ্যাকসিনেই রোখা যাবে অতিমহামারী। বাঁচবে মানবসভ্যতা, স্বাভাবিক ছন্দে ফিরবে বিশ্ব, এমনটাই বললেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তেনিও গুয়াতেরেস। বুধবার রাষ্ট্রপুঞ্জেই একটি ভিডিও কনফারেন্সে মহাসচিব আন্তেনিও বলেছেন, “সুরক্ষিত ও মানুষের জন্য পুরোপুরি নিরাপদ কোনও ভ্যাকসিনই পৃথিবীকে আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে। কোটি কোটি মানুষের প্রাণ বাঁচবে। অর্থের অপচয় বন্ধ হবে, অর্থনীতির ভাঙন থামবে।” কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে বিশ্বজুড়েই ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে। আন্তেনিও বলেছেন, বিশ্বের সবদেশের রাষ্ট্রনেতা, শিল্পপতিদের এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। গবেষণার জন্য ফান্ড জড়ো করতে হবে। ২০২০ সালের শেষেই যদি ভ্যাকসিন হাতে চলে আসে, তাহলেই এই মহামারীকে থামানো সম্ভব। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে আগেই বলা হয়েছিল, করোনাভাইরাস মহামারীর জেরে বিশ্ব অর্থনীতির ক্ষতি হবে হাজার হাজার কোটি ডলার। এর ফলে সবচেয়ে বিপদে পড়বে উন্নতিশীল রাষ্ট্রগুলি। বিশ্বের দুই তৃতীয়াংশ মানুষই বাস করেন উন্নতিশীল দেশগুলোয়। এই জটিলতার মোকাবিলা করা যাবে যদি গোটা বিশ্ব এক হয়ে হয়ে চলার শপথ নেয়, বলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও। মানবসভ্যতার এই সঙ্কটের সময় এক হয়ে লড়াই করতে হবে। পারস্পরিক দ্বন্দ্ব-বিদ্বেষ জটিলতা আরও বাড়াবে। করোনাভাইরাসের সংক্রমণ শুধু মানুষকে নয়, তার সমাজকেও তছনছ করে দিচ্ছে। স্বাস্থ্য বিপর্যয় শুধু নয়, মানবসভ্যতার বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে গোটা বিশ্ব। বিশ্বে করোনা-আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ইউরোপে আক্রান্ত ১০ লক্ষ পেরিয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি আরও উদ্বেগজনক। আমেরিকাতেই ভাইরাস আক্রান্ত ছ’লক্ষের বেশি। মৃত্যু হয়েছে ২৬ হাজারেরও বেশি মানুষের। এমন পরিস্থিতিতে চিনের উপর পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) অর্থসাহায্য বন্ধ করে দিয়ে তুমুল সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বে করোনা-আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ইউরোপে আক্রান্ত ১০ লক্ষ পেরিয়ে গিয়েছে। ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন মাইক্রোসফট কর্তা বিল গেটসও। তিনি বলেছেন, এমন হঠকারি সিদ্ধান্ত গোটা বিশ্বকেই বিপদে ফেলতে পারে। মার্কিন প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করেছে রাষ্ট্রপুঞ্জও। আন্তেনিও গতকালই বলেছিলেন, হু-কে অর্থসাহায্য বন্ধ করে দেওয়ার কারণে যদি গবেষণায় কোনও প্রভাব পড়ে তাহলে বিশ্বের কাছে সেটা মঙ্গলজনক নয়। আমেরিকার এমন সিদ্ধান্তের কারণে ভাইরাস মোকাবিলায় হু-এর ক্ষমতা অনেক কমে যাবে।

```