Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাজারের মধ্যে মাত্র ৩ জনের সরকারি চাকরি! আট বছরের হিসেব দেখিয়ে কেন্দ্রকে তোপ রাহুলের

দ্য ওয়াল ব্যুরো: যত দিন যাচ্ছে, ততই কঠিন হচ্ছে সরকারি চাকরি (Government Job) পাওয়া। সম্প্রতি এই বিষয়ে একটি পরিসংখ্যান সামনে এসেছে যাতে দেখা যাচ্ছে, ২০১৪-১৫ সাল থেকেই সরকারি চাকরি পাওয়া যুবক যুবতীর সংখ্যা কমছে। ব্যতিক্রম হল ২০১৯-২০ সাল

হাজারের মধ্যে মাত্র ৩ জনের সরকারি চাকরি! আট বছরের হিসেব দেখিয়ে কেন্দ্রকে তোপ রাহুলের

শেষ আপডেট: 28 July 2022 10:01

দ্য ওয়াল ব্যুরো: যত দিন যাচ্ছে, ততই কঠিন হচ্ছে সরকারি চাকরি (Government Job) পাওয়া। সম্প্রতি এই বিষয়ে একটি পরিসংখ্যান সামনে এসেছে যাতে দেখা যাচ্ছে, ২০১৪-১৫ সাল থেকেই সরকারি চাকরি পাওয়া যুবক যুবতীর সংখ্যা কমছে।

ব্যতিক্রম হল ২০১৯-২০ সাল। এই বছরে অন্যান্য বছরের তুলনা সরকারি চাকরি প্রাপকের সংখ্যা বেড়েছিল। কিন্তু সেটা বাদ দিলে, ঘটনা উল্টো। সরকারের দেওয়া একটি পরিসংখ্যান বলছে, ২০১৪ সাল থেকে ২২ কোটি ৫ লক্ষ ৯৯ হাজার ২৩৮ জন চাকরিপ্রার্থী সরকারি চাকরির বিভিন্ন ক্ষেত্রে আবেদন করেছেন। যদিও এদের মধ্যে চাকরি পেয়েছেন মাত্র ৭ লক্ষ ২২ হাজার ৩১১ জন।

এই ঘটনায় কেন্দ্রের মোদী সরকারককেই (Bjp Government) দোষ দিয়েছেন কংগ্রেস মন্ত্রী (Congress Minister) রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর দাবি, গত ৮ বছরে ২২ কোটি চাকরিপ্রার্থীর মধ্যে সরকারি চাকরি পেয়েছেন মাত্র ৭.২ লক্ষ জন। 'এটা হল ১০০০ জনে মাত্র ৩ জন,' দাবি রাহুলের।

১৭ পেরোলেই ভোটার তালিকায় নাম তুলতে আবেদন করা যাবে, জানুন আর কী সুযোগ মিলবে

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন মাসে ভারতে কর্মসংস্থান নেমে এসেছে ৩৯০ মিলিয়নে। মে মাস থেকে জুন মাসে বেকারত্বের হার ৭.১% থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭.৮%।

এই তথ্য শেয়ার করে রাহুল গান্ধী দাবি করেছেন, ২০১৭-১৮ সাল থেকে ২০-২৪ বছর বয়সি বেকার যুবক যুবতীর সংখ্যা বেড়েই চলেছে, এবং গত কয়েক বছরে তা আগের তুলনায় দ্বিগুন হয়ে গেছে। এর উত্তরে লোকসভায় কেন্দ্রীয় সরকার জানিয়েছে, কর্মসংস্থান তৈরি করা এবং নিয়োগ যোগ্যতা আরও উন্নত করা সরকারের কাছে গুরুত্বপূর্ণ। দেশে কর্মসংস্থান তৈরীর জন্য ভারত সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে বলে দাবি করা হয়েছে কেন্দ্রের তরফে। এছাড়া কর্মসংস্থানের সুযোগ তৈরি করার জন্য 'মেক ইন ইন্ডিয়া,' 'ডিজিটাল ইন্ডিয়া,' 'স্টার্ট আপ ইন্ডিয়া' এবং 'স্মার্ট সিটি মিশন'-এর মতো বিভিন্ন প্রকল্প শুরু করেছে বলে দাবি করা হয়েছে।


```