Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

মেসেজ, ওটিপি, লিঙ্ক-- কিছুই নেই মোবাইলে, অ্যাকাউন্ট থেকে উধাও দেড় লাখ! প্রতারণার নয়া ধাক্কা

দ্য ওয়াল ব্যুরো: সময় যত আধুনিক হচ্ছে, ততই বাড়ছে প্রযুক্তির উন্নতি। মানবসভ্যতা তার সুবিধা নিচ্ছে প্রতিনিয়ত। কিন্তু সেই প্রযুক্তিকে হাতিয়ার করেই বাড়ছে প্রতারণাও (Online Fraud)। যদিও অনলাইনে আর্থিক প্রতারণার বিষয়টি নতুন নয়। প্রায় রোজই দেশের

মেসেজ, ওটিপি, লিঙ্ক-- কিছুই নেই মোবাইলে, অ্যাকাউন্ট থেকে উধাও দেড় লাখ! প্রতারণার নয়া ধাক্কা

শেষ আপডেট: 13 February 2023 08:17

দ্য ওয়াল ব্যুরো: সময় যত আধুনিক হচ্ছে, ততই বাড়ছে প্রযুক্তির উন্নতি। মানবসভ্যতা তার সুবিধা নিচ্ছে প্রতিনিয়ত। কিন্তু সেই প্রযুক্তিকে হাতিয়ার করেই বাড়ছে প্রতারণাও (Online Fraud)। যদিও অনলাইনে আর্থিক প্রতারণার বিষয়টি নতুন নয়। প্রায় রোজই দেশের নানা প্রান্ত থেকে খবর আসে এই ধরনের প্রতারণার শিকার হয়ে টাকা হারানোর। এই নিয়ে সতর্কতার প্রচারও কম নয়। তবে এবার দিল্লিতে এমনই এক ঘটনা ঘটল আর্থিক প্রতারণার, যা সমস্ত সতর্কতার ঊর্ধ্বে।

জানা গেছে, দিল্লির এক বাসিন্দা প্রায় দেড় লক্ষ টাকা (Rs 1.5 lakh) হারিয়েছেন এই প্রতারণায়। অথচ তাঁর কাছে কোনও মেসেজ বা ওটিপি বা লিঙ্ক কিছুই আসেনি। তিনি জানতেই পারেননি কীভাবে হল টাকার লেনদেন।

পুলিশ জানিয়েছে, ওই ঘটনার সময়ে শিক্ষক বাড়ির কাছেই একটি বাজারে গেছিলেন। তিনি বাড়ি ফেরার পরে দেখেন, একটি ইমেল এসেছে তাঁর কাছে। তা খুলতেই দেখেন, গত তিন ঘণ্টায় দফায় দফায় আট বার টাকা কেটে নেওয়া হয়েছে তাঁর দু'টি এসবিআই অ্যাকাউন্ট থেকে! প্রথম অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে ৯৫ হাজার টাকা এবং দ্বিতীয় অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে ২০ হাজার টাকা।

পেশায় শিক্ষক ওই ব্যক্তির অভিযোগ, তাঁর কাছে কোনও মেসেজ, ওটিপি কিংবা লিঙ্ক-- এসব কিছুই আসেনি মোবাইলে। ফলে কোন চোরা ফাঁদ পেতে অ্যাকাউন্ট থেকে ওই টাকা হাতিয়েছে জালিয়াতরা, তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশের সাইবার ক্রাইম শাখা। মনে করা হচ্ছে, প্রতারকরা ওই ব্যক্তির মোবাইলে থাকা ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট হ্যাক করেছে।

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ, বিনামূল্যে মিলছে বিমানের টিকিট


```