Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

প্রেমের ফাঁদ পাতা ভুবনে! ম্যাট্রিমনি সাইট এখন পুরনো, অনলাইন ডেটিংয়ে মজেছে জেন এক্স-জেন ওয়াই

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। অতএব তড়িঘড়ি কম্পিউটার, ল্যাপটপ বা হালে মোবাইলে অ্যাপ খুলে নানা ম্যাট্রিমনি সাইট ঘেঁটে পাত্র-পাত্রী খোঁজার চলটা এখন এক্কেবারে ব্যাকডেটেড। অভিভাবকরা যতই নাক সিঁটকান না কেন, বা চশমা এঁটে পাত্র-পাত্রী

প্রেমের ফাঁদ পাতা ভুবনে! ম্যাট্রিমনি সাইট এখন পুরনো, অনলাইন ডেটিংয়ে মজেছে জেন এক্স-জেন ওয়াই

শেষ আপডেট: 9 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। অতএব তড়িঘড়ি কম্পিউটার, ল্যাপটপ বা হালে মোবাইলে অ্যাপ খুলে নানা ম্যাট্রিমনি সাইট ঘেঁটে পাত্র-পাত্রী খোঁজার চলটা এখন এক্কেবারে ব্যাকডেটেড। অভিভাবকরা যতই নাক সিঁটকান না কেন, বা চশমা এঁটে পাত্র-পাত্রীর বিজ্ঞাপন খুলে বাছাই শুরু করুন না কেন, আপনাদের ছেলেমেয়েরা কিন্তু নিজের পছন্দের প্রেমিক বা প্রেমিকা খুঁজে নিচ্ছে চুপিসাড়েই। সৌজন্যে বিভিন্ন অনলাইন ডেটিং অ্যাপ এবং যার হাত ধরেই রোম্যান্টিক ডিনার বা মুচমুচে আড্ডা। মনের মিল না হলেও সময় কাটাতে আপত্তি নেই তরুণ প্রজন্মের। মা, বাবার অমতে প্রেম, বিয়ে বাঙালি পরিবারের সেই প্রথাগত ঘ্যানঘ্যানানির দিন এখন শেষ। ডেটিং ব্যাপারটা এককালে সাহেব-মেমদের জিম্মায় থাকলেও, হালফিলে অবাঙালি পাড়া ঘুরে এখন পুরোপুরি এন্ট্রি নিয়ে নিয়েছে বাঙালির অন্দরে। ‘মা আমি ডেটিংয়ে যাচ্ছি,’ নির্ভয়ে গলা তুলে বলতে পারে কলেজ পড়ুয়া থেকে আইটি-র তরুণীও। শুধু তরুণ প্রজন্ম নয়, এই অনলাইন ডেটিংয়ের স্বাদ পেতে এখন মুখিয়া একঘেয়ে দাম্পত্য জীবনে ক্লান্ত চল্লিশের গৃহবধূ থেকে ষাটের কেতাদুরস্ত প্রৌঢ়ও। আর অনলাইনে ডেটিং অ্যাপেরও কমতি নেই। নেট ঘেঁটে চটপট পছন্দের অ্যাপ নামিয়ে নিয়ে নাম, ধাম থুড়ি ঝিঙ্কু ছবি সেঁটে লগ ইন করে ফেললেই হলো। এ বার প্রেমিক বা প্রেমিকা বেছে চ্যাটিং করাটা তো হাতের মুঠোয়। তবে শুধু চ্যাটিংয়েই কী আর মন মজে, অগত্যা মাঠে নেমে পড়ো। অনলাইন ডেটিং সাইট থেকে পরস্পরের হোয়াটস্অ্যাপে জায়গা করে নেওয়া আর তার পরের ধাপেই সাক্ষাতের পরিকল্পনা। প্রেম জমে ক্ষীর! এই অনলাইন ডেটিং কতটা জনপ্রিয় সেটা জানতে সম্প্রতি একটা সমীক্ষা চালিয়েছিল গুগল। তাতে দেখা গেছে, ২০১৮ সালে ম্যাট্রিমনি সাইটগুলিকে অনেক পিছনে ফেলে দিয়েছে এইসব অনলাইন ডেটিং অ্যাপ। এক বছরে প্রায় ৯২ শতাংশ ভারতীয় এই অনলাইন ডেটিং অ্যাপে লগ ইন করে চ্যাট করেছেন। সমীক্ষা বলছে, ২৪ শতাংশ ভারতীয় এসএমএসে বা চ্যাটে ভালোবাসার প্রস্তাব দিতে অভ্যস্ত। ২১ শতাংশ আবার বিশ্বাস করে প্রেমের সঙ্গে পেটপুজোর একটা বিশেষ সম্পর্ক রয়েছে। অতএব পছন্দের মানুষকে রোম্যান্টিক ডিনারে নিয়ে যেতে পারলেই কেল্লাফতে। ডিনারে না গেলেও কোথাও আড্ডায় বসে সুইগি বা জোম্যাটো থেকে পিৎজা বা বিরিয়ানি। পেট খুশ তো মন খুশ। মজার ব্যাপার হলো ডেটিং-এর চক্করে জোম্যাটো, সুইগির মতো অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলিরও এখন রমরমা বাজার। প্রেম, আড্ডা তো হলো, এর সঙ্গেই এসে পড়ে নিরাপত্তার প্রসঙ্গও। যেহেতু একেবারে অচেনা মনুষের সঙ্গে আলাপ বা দেখা করতে যাওয়া তাই কিছু বিষয়ে সতর্ক থাকাটাও জরুরি। তারও টিপস মিলে যায় গুগল সার্চ করলেই। যেমন ফাঁকা, নির্জন জায়গা এড়িয়ে চেনাশোনা কফি শপ বা রেস্তোরাঁয় দেখা করাটা দরকারি। অ্যাপ ক্যাব বুক করলে অবশ্যই পরিবারের কাওকে বা বন্ধুদের লোকেশন জানিয়ে রাখুন। প্রথম ডেট হলে অচেনা জায়গার কোনও হোটেল বা লজ এড়িয়ে যাওয়াই ভালো। পারলে অ্যালকোহল থেকে দূরে থাকুন। উল্টো দিকের মানুষের বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল রাখাটা একান্তই দরকারি। কাজেই ডেটিংয়ে যান কেউ বারণ করবে না, তবে পুরোপুরি সতর্কতা অবলম্বন করেই যান। কারণ কে বলতে পারে প্রেমের ফাঁদ কোনও বড়সড় বিপদ ডেকে আনবে না!

```