Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পেঁয়াজের দাম কমছে অনেকটা! গুদাম থেকে বেরোচ্ছে মজুত ফসল

দ্য ওয়াল ব্যুরো:  দাম কমছে পেঁয়াজের (Onion)। কেন্দ্র সরকার মজুত রাখা পেঁয়াজ বাজারে ছেড়েছে। তার ফলেই প্রতি কেজি পেঁয়াজের দাম অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। জানা যাচ্ছে, কেজিতে ৫ থেকে ১২টাকা পর্যন্ত দাম কমতে পারে পেঁয়াজের। বুধবার ক

পেঁয়াজের দাম কমছে অনেকটা! গুদাম থেকে বেরোচ্ছে মজুত ফসল

শেষ আপডেট: 4 November 2021 12:15

দ্য ওয়াল ব্যুরো:  দাম কমছে পেঁয়াজের (Onion)। কেন্দ্র সরকার মজুত রাখা পেঁয়াজ বাজারে ছেড়েছে। তার ফলেই প্রতি কেজি পেঁয়াজের দাম অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। জানা যাচ্ছে, কেজিতে ৫ থেকে ১২টাকা পর্যন্ত দাম কমতে পারে পেঁয়াজের। বুধবার কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে ইতিমধ্যে অনেকখানি গুদামজাত পেঁয়াজ বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। প্রায় ১.১১ লক্ষ টন পেঁয়াজ ছাড়া হয়েছে দিল্লি, লখনউ, কলকাতা, পাটনা, রাঁচি, গুয়াহাটি, ভুবনেশ্বর, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বই, চণ্ডীগড়, কোচি এবং রায়পুরে বড় বড় বাজারে। এছাড়া গুজরাত, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের স্থানীয় বাজারেও গুদামজাত পেঁয়াজ ছাড়া হয়েছে। যার ফলে পেঁয়াজের দাম কমতে পারে আর কিছুদিনের মধ্যেই। পেঁয়াজের দাম এখন বাজারে ৪০ টাকার আশেপাশে রয়েছে। পাইকারি বাজারে ৩১ টাকার কাছাকাছি ঘুরছে সেই দাম। কেন্দ্র জানাচ্ছে ২ নভেম্বরের মধ্যে ১ লক্ষ ১১ হাজার ৩৩৬.১৭ টন পেঁয়াজ বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। দেশজুড়ে জিনিসপত্রের দাম লাগাতার বাড়ছে। সবজির দামে তো রীতিমতো ছ্যাঁকা লাগছে আম জনতার পকেটে। তার মাঝেই এমন সুখবরে স্বস্তি পাচ্ছেন সকলেই।

```