Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

৫৫ ইঞ্চির স্মার্ট টিভি আনছে ওয়ান প্লাস, ভারতের বাজারে স্যামসাং, এলজি, সোনিকে টেক্কা সেপ্টেম্বরেই

দ্য ওয়াল ব্যুরো: স্মার্ট ফোনের পরে এ স্মার্ট টিভি আনছে ওয়ান প্লাস। ৫৫ ইঞ্চি ‘কিউএলইডি’ (QLED)ডিসপ্লে স্ক্রিন দিয়ে শুরু হবে ওয়ান প্লাসের স্মার্ট টিভির সফর। এর কমে ৪৩ ইঞ্চিও মিলবে, আবার বেশি চাইলে এক লাফে ৭৫ ইঞ্চির মডেল। রেজোলিউশন ছুঁতে চলেছ

৫৫ ইঞ্চির স্মার্ট টিভি আনছে ওয়ান প্লাস, ভারতের বাজারে স্যামসাং, এলজি, সোনিকে টেক্কা সেপ্টেম্বরেই

শেষ আপডেট: 22 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: স্মার্ট ফোনের পরে এ স্মার্ট টিভি আনছে ওয়ান প্লাস। ৫৫ ইঞ্চি ‘কিউএলইডি’ (QLED)ডিসপ্লে স্ক্রিন দিয়ে শুরু হবে ওয়ান প্লাসের স্মার্ট টিভির সফর। এর কমে ৪৩ ইঞ্চিও মিলবে, আবার বেশি চাইলে এক লাফে ৭৫ ইঞ্চির মডেল। রেজোলিউশন ছুঁতে চলেছে ৪০০০। ডিজাইনে, রঙে, রেজোলিউশনে টিভি-র বাজার দখল করতে ওয়ান প্লাসের এই নয়া উদ্যোগক বলে জানিয়েছেন সংস্থার সিইও পেটে লাউ। হাই রেজোলিউশনের টিভি আনা হবে, এমন ঘোষণা আগেই করেছিল ওয়ান প্লাস। অপেক্ষা ছিল সঠিক সময়ের। সিইও লাউ জানিয়েছেন, সেপ্টেম্বরেই লঞ্চ করতে পারে ওয়ান প্লাসের ঝাঁ চকচকে এই ‘কিউএলইডি’ মডেল। সবচেয়ে আগে ভারতের বাজার কাঁপাবে এই টিভি। সিইও-র কথায়, ‘‘ওয়ান প্লাসের প্রথম টিভি-র জার্নি শুরু হবে ভারতের বাজার থেকেই। সেপ্টেম্বরের শেষের দিকে আনুষ্ঠানিক ভাবে ভারতে লঞ্চ করা হবে এই টিভি। অক্টোবরের মধ্যে সমস্ত অনলাইন শপিং সাইটগুলিতে এই টিভির বিক্রি শুরু হয়ে যাবে।’’ কী এই ‘কিউএলইডি’ টিভি— স্যামসাং, এলজি, সোনি আগেই ‘কিউএলইডি’ ফিচার নিয়ে এসেছিল। নামী ব্র্যান্ডগুলোকে টেক্কা দিতে এই ফিচারকেই আরও ঘষা মাজা করে নতুন মডেল বানিয়েছে ওয়ান প্লাস। এলইডি-র থেকে কয়েক ডিগ্রি বেশি আধুনিক কিউএলইডি (কোয়ান্টাম ডট লাইট এমিটিং ডায়োড)। আলট্রা-থিন, ট্রান্সপারেন্ট এবং অনেক বেশি ফ্লেক্সিবল। ওয়ান প্লাসের ‘কিউএলইডি’ মডেলের রেজোলিউশন ৪০০০ (4K)। এই রেজোলিউশনের সাধারণত দু’রকম পিক্সেল কোয়ালিটি হয়, ৩৮৪০*২১৬০ এবং ৪০৯৬*২১৬০। ওয়ান প্লাস জানিয়েছে, হাই পিক্সেল কোয়ালিটির ৫৫ ইঞ্চির মডেল প্রাথমিক ভাবে লঞ্চ করা হবে। পরে আসবে ৭৫ ইঞ্চির মডেল। এর থেকে কম ৪৩ ইঞ্চি বা ৪৫ ইঞ্চির মডেল তৈরি করা যায়, কি না সেটাও ভাবা হচ্ছে। মাঝামাঝি ৬৫ ইঞ্চির মডেলও তৈরি করতে পারে ওয়ান প্লাস। সংস্থার সিইও-র কথায়, স্মার্ট টিভি যেহেতু, এর সফটওয়্যারও হবে আপডেটেট। অ্যান্ড্রয়েড টিভি-ওএস সফটওয়্যারে চলতে পারে ওয়ান প্লাসের এই নতুন মডেল। তবে সফটওয়্যার ঠিক কী হবে, সে ব্যাপারে একনও মুখ খোলেনি সংস্থা। গুগলের অ্যান্ড্রয়েড ইকো সিস্টেমের চমক দেখা যায় ওয়ান প্লাসের যে কোনও মডেলে। বিশেষত ফোনগুলিতে অক্সিজেন ওএস সফটওয়্যার থাকে। টিভি-তেও যে আলাদা কিছু হতে চলেছে সে ব্যাপারে নিশ্চিত গ্রাহকরা। ‘কিউএলইডি’ ফিচার যখন বাজেট যে একটু বেশিই পড়বে সেটা বলাই বাহুল্য। ৫৫ ইঞ্চি মডেলের দাম পড়বে ১ লক্ষ টাকার কিছু বেশি।

```