Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ভারতে অভিজাত স্মার্টফোনের রেসে এগিয়ে গেল ওয়ানপ্লাস, পিছিয়ে পড়ছে অ্যাপল আর স্যামসাং

দ্য ওয়াল ব্যুরো: ভারতের মোবাইল রেসের ট্র্যাকে মোটোরোলা, সোনি এরিকসন, নোকিয়া'র মতো রথী মহারথীরা সেই কবে দৌড় ছেড়ে বেরিয়ে গেছে। তারপরে রেসে নেমেছে অ্যাপল, স্যামসাং, এইচটিসি, মাইক্রোম্যাক্স, ইনটেক্স, আইবল, কার্বন, লাভা, এইচসিএল, ওনিডা, ভিডিওকন,

ভারতে অভিজাত স্মার্টফোনের রেসে এগিয়ে গেল ওয়ানপ্লাস, পিছিয়ে পড়ছে অ্যাপল আর স্যামসাং

শেষ আপডেট: 19 November 2018 12:41

দ্য ওয়াল ব্যুরো: ভারতের মোবাইল রেসের ট্র্যাকে মোটোরোলা, সোনি এরিকসন, নোকিয়া'র মতো রথী মহারথীরা সেই কবে দৌড় ছেড়ে বেরিয়ে গেছে। তারপরে রেসে নেমেছে অ্যাপল, স্যামসাং, এইচটিসি, মাইক্রোম্যাক্স, ইনটেক্স, আইবল, কার্বন, লাভা, এইচসিএল, ওনিডা, ভিডিওকন, স্পাইস থেকে শুরু করে হাল আমলের  ভিভো, ওপো, রেড মি, জিও, ওয়ানপ্লাস কোম্পানিগুলি। এদের মধ্যেও আবার অনেককে আজ ভারতীয় মোবাইলের বাজারে দূরবীন দিয়ে খুঁজতে হবে। ভারতের বাজারে অভিজাত শ্রেণির ফোন হিসেবে এতদিন কলার তুলে হাঁটছিল অ্যাপল, স্যামসাং। কারণ তাদের প্রিমিয়াম স্মার্টফোনগুলি কেনার ক্ষমতা ভারতের অধিকাংশ মানুষেরই নেই। সাধারণত বিত্তশালীদের হাতেই শোভা পায়  প্রিমিয়াম ফিচারের স্মার্ট ফোন। কিন্তু সেসবের বাজারও এখন মন্দা। অ্যাপল আর স্যামসাঙের চওড়া হাসি বেমালুম গায়েব হতে বসেছে।  কারণ  তাদের অনেক পরে এসেও রেসের মাঠে ঢুকে বাজিমাত করে দিয়েছে ওয়ানপ্লাস। স্যামসাং, অ্যাপেলের মতো অভিজাত ঘরানার একেবারে কান ঘেঁষে বেরিয়ে গেছে এই স্মার্টফোন কোম্পানি। হ্যাঁ, ২০১৮ সালের থার্ড কোয়ার্টার পেরিয়ে যাওয়ার পর মার্কেট রিসার্চ ফার্মের রিপোর্ট বলছে, ওয়ান প্লাস ভারতে প্রিমিয়াম কোয়ালিটির স্মার্টফোনের বাজারের ৩৭% দখল করে নিয়েছে। দ্বিতীয় স্থানে অ্যাপল এবং তৃতীয় স্থানে স্যামসাং। ভারতে অনলাইন ও অফলাইন মার্কেটে বিক্রির হিসাবে ধীরে ধীরে এগিয়ে চলেছে ওয়ানপ্লাস। আইডিসির অ্যাসোসিয়েট রিসার্চ ম্যানেজার উপাসনা জোশী বলেছেন, "ওয়ান প্লাস ৬-এর কাছে পিছিয়ে পড়েছে অ্যাপল ও স্যামসাং। এর অন্যতম কারণ হলো ওয়ান প্লাস ভারতে দ্রুত গতিতে নিজস্ব গ্রাহক গোষ্ঠী তৈরি করে ফেলেছে। এর সঙ্গে আছে কোম্পানির  উন্নত মানের প্রচার, সোশ্যাল মিডিয়ায় এর দাপুটে উপস্থিতি। খুচরো বিক্রেতাদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।" সদ্য বাজারে আসা ‘ওয়ান প্লাস ৬টি’ (OnePlus 6T) কে কোম্পানি তাদের বাজার ধরার ব্রহ্মাস্ত্র মনে করছে। নতুন ফোনটিতে থাকা বিভিন্ন প্রিমিয়াম ফিচারগুলি হলো— ৬.৪১ ইঞ্চি AMOLED ডিসপ্লে, বিশ্বমানের হার্ডওয়ার, চোখ ধাঁধাঁনো ডিজাইন যা গ্রাহকদের মনে ধরবেই। একই সঙ্গে গ্রাহকদের নাকি দ্রুত এবং মসৃণ নেট সার্ফিং-এর অভিজ্ঞতা দিতে চলেছে ওয়ান প্লাসের এই নতুন মডেল।  মিডনাইট ব্ল্যাক, মিরর ব্ল্যাক ও থান্ডার পার্পল— এই তিন রঙের মডেল বাজার কাঁপাবে। দাম পড়বে ৩৮,০০০ থেকে ৪৬,০০০ টাকার মধ্যে। একই ফিচারের স্যামসাং ও অ্যাপলের ফোন এই দামে পাওয়াটা নিতান্তই অকল্পনীয়। ভারতের বাজার ধরতেই তাই অন্যান্য স্মার্টফোনের তুলনায় এর দাম অনেকটাই হালকা। গ্রাহকদের জন্য থাকছে প্রিমিয়াম কোয়ালিটির ফিচার, আবার বাজেটেও কাটতি। সব মিলিয়েই ওয়ান প্লাসের এখন রমরমা বাজার।

```