Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আবাস যোজনায় নাম বাদ, খুড়তুতো ভাইয়ের হাতে খুন পঞ্চায়েত সদস্যার স্বামী

অভিযোগ বাড়ি থেকে ৫০ মিটার দূরে বিকাশ পণ্ডিত ও তাঁর কয়েকজন সঙ্গী সমীরণকে একটি ঝোপে টেনে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। সমীরণের চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছলে পালিয়ে যায় বিকাশ। 

আবাস যোজনায় নাম বাদ, খুড়তুতো ভাইয়ের হাতে খুন পঞ্চায়েত সদস্যার স্বামী

প্রতীকী ছবি

শেষ আপডেট: 7 December 2024 13:24

দ্য ওয়াল ব্যুরো: আবাসের তালিকা থেকে বাদ গিয়েছে নাম। আর এই ঘটনায় কলকাঠি নেড়েছেন খোদ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামী। সন্দেহবশে চটে গিয়ে দাদাকে মেরেই ফেললেন খুড়তুতো ভাই। 

উলুবেড়িয়ার বিশ্বেশ্বরপুর গ্রামের ঘটনা। আবাস যোজনাকে কেন্দ্র করে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীকে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে।

মৃত সমীরণ পণ্ডিতের স্ত্রী রেণুবালা ২০১৮ সালে তপনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা ছিলেন। প্রাক্তন সদস্যার দাবি, পাকা বাড়ি থাকায় আবাস-তালিকায় নাম ছিল না তাঁর দেওর বিকাশ পণ্ডিতের। সেই ক্ষোভেই গতকাল রাতে সমীরণকে বাড়ির সামনে রাস্তা আটকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ।

জানা যাচ্ছে, শুক্রবার সমিরণ পণ্ডিতের নাতির জন্মদিন ছিল। সেই উপলক্ষ্যে দুপুরে তিনি বাগাণ্ডায় মেয়ের বাড়ি গিয়েছিলেন। সেখান থেকে বিকেলে বাড়ি ফিরে জরির কাজ আনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। অভিযোগ বাড়ি থেকে ৫০ মিটার দূরে বিকাশ পণ্ডিত ও তাঁর কয়েকজন সঙ্গী সমীরণকে একটি ঝোপে টেনে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। সমীরণের চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছলে পালিয়ে যায় বিকাশ। 

আশঙ্কাজনক অবস্থায় সমীরণকে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়। কিন্তু সমীরণকে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়।

সমীরণের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত বিকাশ পরিবার নিয়ে এখনও পলাতক।


```