Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বে প্রতি চার মিনিটে একজনের মৃত্যু হবে করোনায়, আশঙ্কা ভাইরোলজিস্টদের

দ্য ওয়াল ব্যুরো: করোনা (covid) মহামারী থামলেও ভাইরাস এত সহজে নির্মূল হবে না। বরং আগামী দিনেও বিশ্বে প্রতি চার মিনিটে একজনের মৃত্যু হবে করোনাভাইরাসে, এমনটাই পূর্বাভাস দিলেন ভাইরাস বিশেষজ্ঞরা। কী আশঙ্কা করছেন বিজ্ঞানীরা (covid)? মিসৌরি

বিশ্বে প্রতি চার মিনিটে একজনের মৃত্যু হবে করোনায়, আশঙ্কা ভাইরোলজিস্টদের

শেষ আপডেট: 28 May 2023 09:44

দ্য ওয়াল ব্যুরো: করোনা (covid) মহামারী থামলেও ভাইরাস এত সহজে নির্মূল হবে না। বরং আগামী দিনেও বিশ্বে প্রতি চার মিনিটে একজনের মৃত্যু হবে করোনাভাইরাসে, এমনটাই পূর্বাভাস দিলেন ভাইরাস বিশেষজ্ঞরা।

কী আশঙ্কা করছেন বিজ্ঞানীরা (covid)?

মিসৌরির ক্লিনিকাল এপিডেমোলজি সেন্টারের ডিরেক্টর ভাইরোলজিস্ট জিয়াদ অল-আলি বলেছেন, অতি মহামারী বা প্যানডেমিক পর্যায় হয়ত শেষ হবে, কিন্তু ভাইরাস এত সহজে নির্মূল হবে না।

বিজ্ঞানী বলছেন, এই কোভিড-১৯ (Covid) স্মল পক্সের মতো কোনও রোগ নয় যে, এক বার প্রতিষেধকেই সম্পূর্ণ নির্মূল করা যাবে। বরং এই ভাইরাস চিরকালের জন্য কোনও না-কোনও ভাবে থেকে যাওয়ার জন্য এসেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডহানম গেব্রেইসাসও বলেছেন, আরও ভয়ঙ্কর মহামারীর মুখে পড়তে পারে বিশ্ব। ভাইরাস বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন ভ্যারিয়ান্ট হল করোনা এক্সবিবি (XBB) প্রজাতির জিনগতভাবে পরিবর্তিত (Genetically Mutated) রূপ। এই প্রজাতিকে ওমিক্রনের এক্সবিবি উপরূপেরই নিকট আত্মীয় বলা যেতে পারে। ওমিক্রনের BA.2.10.1 এবং BA.2.75 উপপ্রজাতির সঙ্গে এর অনেক মিল আছে। বিশেষজ্ঞদের তাই অনুমান, ওই দুই উপপ্রজাতি বদলে গিয়েই এই নয়া রূপ তৈরি করেছে।

বিজ্ঞানীদের দাবি, চিনে ২০০২ সালে সার্স ভাইরাসের মহামারী ছড়িয়েছিল। ৮০০ জনের মৃত্যু হয় সার্স (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি সিন্ড্রোম)সংক্রমণে। সৌদি আরবে ২০১২ সালে মার্স ভাইরাসের সংক্রমণ ছড়ায়। একে বলা হয়েছিল মিডল ইস্ট রেসপিরেটারি সিন্ড্রোম। ৮৫০ জনের মৃত্যুর খবর মিলেছিল। এই সার্স ও মার্স ভাইরাসের সঙ্গে সার্স-কভ-২ বা কোভিড-১৯ ভাইরাসের বিস্তর মিল। এই দুই প্রজাতিও করোনাভাইরাস গোষ্ঠীরই দুই সদস্য।

পোওয়াসান ভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে, প্রাণ গেল একজনের, করোনার পরে নয়া আতঙ্ক

সার্স ও মার্স দেখেই বোঝা গেছে এই ভাইরাস (Covid) আরও আগে থেকেই মানুষের শরীরে ঢোকার কৌশল শিখে গিয়েছিল। ভাইরাসের জিনের বিন্যাস বের করে অনুমান করা হচ্ছে ২০ হাজার বছর আগেও পৃথিবীতে এমনই ভাইরাসের উপদ্রব সইতে হয়েছিল মানব সভ্যতাকে। কোভিড আক্রান্তদের নমুনার জিনগত বিন্যাস বের করে বোঝা গেছে পূর্ব এশিয়ার মানুষজনের পূর্বপুরুষদের শরীরেও এমন ভাইরাসের সংক্রমণ হয়েছিল। বিশেষ করে চিন, জাপান, মঙ্গোলিয়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানে হাজার হাজার বছর আগেও করোনার (Covid) মতোই মারণ ভাইরাস হানা দিয়েছিল। ফের এই ভাইরাস রূপ বদলে ফিরে এসেছে। আগামী দিনেও এর নতুন করে ফিরে আসার সম্ভাবনাও রয়েছে। তাই খুব সহজে বিশ্ব করোনা-মুক্ত হবে এমনটা বলা যায় না।


```