Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হিঙ্গলগঞ্জে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

হিঙ্গলগঞ্জের সাহেবখালি পঞ্চায়েত এলাকার ঘটনা। পরিবার সূত্রে খবর, মা বাবা ও দাদা কাজে যাওয়ার পর থেকে সোমবার সন্ধেবেলা বাড়িতে একাই ছিল নাবালিকা।

হিঙ্গলগঞ্জে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 28 January 2025 10:56

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর, জয়নগর, ফরাক্কা- রাজ্যে একেরপর এক ধর্ষণের ঘটনা নিয়ে এখনও চর্চা অব্যাহত। সেই আবহে এবার ফের হিঙ্গলগঞ্জে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।

হিঙ্গলগঞ্জের সাহেবখালি পঞ্চায়েত এলাকার ঘটনা। পরিবার সূত্রে খবর, মা বাবা ও দাদা কাজে যাওয়ার পর থেকে সোমবার সন্ধেবেলা বাড়িতে একাই ছিল নাবালিকা।

অভিযোগ, সেই একা থাকার সুযোগ নিয়েই প্রতিবেশী এক যুবক তার বাড়িতে ঢোকে এবং নাবালিকাকে ধর্ষণ করে। এরপর নাবালিকা কান্নাকাটি শুরু করলে ওই যুবক সেখান থেকে চম্পট দেয়। যাওয়ার আগে হুমকি দিয়ে যায়, কাউকে কিছু জানালে প্রাণে মেরে ফেলা হবে, অভিযোগ পরিবারের।

বাবা বাড়িতে ফিরলে গোটা ঘটনার কথা জানালে এলাকার মানুষ এবং আত্মীয়-স্বজনদের খবর দেয় নাবালিকার পরিবার। পরে হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। সেই অভিযোগের ভিত্তিতেই ওই যুবককে গভীর রাতে বাড়ি থেকেই গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে বসিরহাট আদালতে পাঠানো হবে। নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়ার ব্যবস্থার পাশাপাশি তার মেডিক্যাল টেস্টও করানো হবে।


```