Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

সৌরভের কথা মুখেই আনলেন না, ধোনিকে সবচেয়ে সফল নেতা বললেন গুরু গ্রেগ

দ্য ওয়াল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায় বরাবর বলে এসেছেন, গ্রেগ চ্যাপেল নির্দিষ্ট কাউকে ছোট করতে অন্যকে বড় করে দেখাতে ভালবাসেন। সেটি আবারও প্রমাণ হল। ভারতের এক বহুজাতিক ক্রিকেট ওয়েবসাইটের হয়ে লিখতে গিয়ে তিনি বলেছেন, এমএস ধোনির মতো ধুরন্ধর ক্রিকে

সৌরভের কথা মুখেই আনলেন না, ধোনিকে সবচেয়ে সফল নেতা বললেন গুরু গ্রেগ

শেষ আপডেট: 26 January 2022 14:59

দ্য ওয়াল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায় বরাবর বলে এসেছেন, গ্রেগ চ্যাপেল নির্দিষ্ট কাউকে ছোট করতে অন্যকে বড় করে দেখাতে ভালবাসেন। সেটি আবারও প্রমাণ হল। ভারতের এক বহুজাতিক ক্রিকেট ওয়েবসাইটের হয়ে লিখতে গিয়ে তিনি বলেছেন, এমএস ধোনির মতো ধুরন্ধর ক্রিকেট মস্তিষ্ক আমি দেখিনি। ধোনি খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, সেই কথাও জানিয়েছেন গুরু গ্রেগ। ভারতীয় দলের যখন গ্রেগ কোচ ছিলেন, সেইসময় ধোনিও অধিনায়ক হিসেবে উঠে আসছেন। ধোনির উত্থান গ্রেগের হাত ধরেই হয়েছে। কেননা সেইসময় রাহুল দ্রাবিড় অধিনায়ক হিসেবে ব্যর্থ হয়েছিলেন। ধোনির উত্তরণ দেখেছেন এই নামী প্রাক্তন অস্ট্রেলীয়। ২০০৫ থেকে ২০০৭ সাল,  দু’বছর ভারতের কোচ ছিলেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ভারতীয় ক্রিকেটে পা দিলেও তাঁকেই ছেঁটে ফেলার জঘন্য চক্রান্ত করেছিলেন। গ্রেগের কোচিংয়েই ধোনি জমানা শুরু হয়েছিল। তাঁর নেতৃত্বেই ২০০৭ সাল ও ২০১১ সালে টি-টোয়েন্টি ও ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল ভারত। ধোনি সম্পর্কে চ্যাপেল বলেছেন, ‘‘ভারতে আমার কোচিংয়ে যারা খেলেছিল, ধোনি তাদের অন্যতম। একজন ব্যাটারকে তার প্রতিভা কতটা শানাতে হয়, নিজস্ব স্টাইল তৈরির জন্য কতটা শিখতে হয়, ধোনি তার সঠিক উদাহরণ।’’ এমনকি ধোনি যে সময়ে দলের দায়িত্ব নেন, তখন দলে তাঁর চেয়ে অনেক সিনিয়ররা ছিল, ধোনি তাঁদের সুন্দর করে ব্যবহার করে নিজের মুন্সিয়ানার প্রমাণ দেন। সেই কথাও বলেছেন বিতর্কিত কোচ। যিনি নিজের কথা লিখতে গিয়ে সৌরভের কথা একবারও বলেননি। অথচ তাঁকে ভারতে আনার ক্ষেত্রে সৌরভই নাম সুপারিশ করেছিলেন বোর্ডের কাছে। আর কোচ হয়ে এসে সেই সৌরভকেই ছেঁটে ফেলার কাজ শুরু করেছিলেন। শুধু তাই নয়, ধোনির এতই প্রশংসা করেছেন, তিনি বলেছেন, ম্যাচে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নিজের দক্ষতা বাড়ানো, নানা কৌশল আগে থেকে ঠিক করা, সবদিক থেকে ধোনি প্রমাণ করেছে ওই সেরা ও সফল অধিনায়ক, বলেছেন গ্রেগ। ওই নামী অস্ট্রেলীয় আরও লিখেছেন, উন্নতশীল দেশগুলির ছেলে-মেয়েরা মনের আনন্দে আর খেলে না। ভারতে কিন্তু তা নয়, এখনও ভারতে নানা প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিকেটার উঠে আসে একটাই কারণে, সেই দেশে ক্রিকেট উঠে আসে স্বাভাবিক প্রক্রিয়ায়। তাই তো রাঁচির মতো শহর থেকে উঠে এসেছে ধোনির মতো মহাতারকা।

```