Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজু ঝা খুনের মামলায় অভিযুক্তকে আদালতে পেশ, হবে টিআই প্যারেড

রাজু ঝা খুনের মামলায় অন্যতম অভিযুক্ত। কিন্তু তাকে আদালতে পেশ করতে দীর্ঘ দিন ধরে টালবাহানা চলছিল। অবশেষে বৃহস্পতিবার অভিযুক্ত রঞ্জন কুমারকে বিহারের হাজিপুর জেল থেকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হল। 

রাজু ঝা খুনের মামলায় অভিযুক্তকে আদালতে পেশ, হবে টিআই প্যারেড

শেষ আপডেট: 2 February 2024 20:33

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: রাজু ঝা খুনের মামলায় অন্যতম অভিযুক্ত। কিন্তু তাকে আদালতে পেশ করতে দীর্ঘ দিন ধরে টালবাহানা চলছিল। অবশেষে বৃহস্পতিবার অভিযুক্ত রঞ্জন কুমারকে বিহারের হাজিপুর জেল থেকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হল। 

রাজু ঝা খুনে নাম জড়াবার পর হাজিপুর জেলে গিয়ে রঞ্জন কুমারকে জিজ্ঞাসাবাদ করেন সিটের তদন্তকারীরা। এরপর তাকে বর্ধমান আদালতে পেশ করার জন্য আবেদন জানান তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করেন সিজেএম। কিন্তু, নানা কারণে তাকে আদালতে পেশ করা যাচ্ছিল না। এনিয়ে হাজিপুরের জেল সুপারের কৈফিয়ত তলব করেন সিজেএম। তারপরও বেশ কিছুদিন কেটে যায়। শেষমেশ এদিন তাকে আদালতে পেশ করা হয়। 

মামলায় রঞ্জনকে ‘শোন অ্যারেস্ট’ (shown arrest) -এর জন্য আদালতে আবেদন  জানিয়েছিলেন তদন্তকারী অফিসার। সেই আবেদনও মঞ্জুর করেন সিজেএম চন্দা হাসমত। এরপর শনাক্তকরণের জন্য তার টিআই প্যারেডের আবেদন জানায় পুলিশ। আদালত সেই আবেদনও মঞ্জুর করেছে। রঞ্জনকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন সিজেএম। ৩ ফেব্রুয়ারি বর্ধমান সংশোধনাগারে দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টিআই প্যারেড করানো হবে।

গত ১ এপ্রিল শক্তিগড়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হন রাজু ঝা। তদন্তে নেমে পুলিশ ৫ জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আদালতে ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে পুলিশ। মামলাটি পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে বিচারাধীন। 

এরই মধ্যে নদিয়ার রাণাঘাটে স্বর্ণ বিপণিতে ডাকাতির মামলায় বৈশালীর কুখ্যাত শার্প শ্যুটার কুন্দন সিং গ্রেফতার হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে রাজু খুনে তার জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয় পুলিশ। এরপরই খুনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে হেফাজতে নেয় শক্তিগড় থানার পুলিশ। 

তাকে জিজ্ঞাসাবাদ করে রাজু ঝা খুনের ঘটনায় বিহারের বৈশালী জেলার বিদুপুরের রঞ্জন কুমারের জড়িত থাকার কথা জানতে পারেন সিটের তদন্তকারীরা। আদালত সূত্রে জানা গিয়েছে, গত ১০ নভেম্বর বিদুপুর থানার পুলিশ অস্ত্র উদ্ধারের মামলায় গ্রেফতার করে রঞ্জনকে। 

এদিকে, রাজু খুনের মামলায় কুন্দনের বিরুদ্ধে আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে পুলিশ। এর আগে ৫ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ হয় আদালতে। বর্ধমানের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে ৫ জনের বিচার চলছে।


```