Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হাসপাতালে ভর্তি করা হল আরও এক অনশনকারী জুনিয়র চিকিৎসককে, বাকিরা কেমন আছেন

আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে ১০ দফা দাবিতে কলকাতার ধর্মতলার পাশাপাশি উত্তরবঙ্গেও আমরণ অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা।

হাসপাতালে ভর্তি করা হল আরও এক অনশনকারী জুনিয়র চিকিৎসককে, বাকিরা কেমন আছেন

সৌভিক বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 15 October 2024 17:46

দ্য ওয়াল ব্যুরো: অলোক ভার্মার পর এবার সৌভিক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ ডেন্টাল কলেজের আরও এক অনশনরত জুনিয়র চিকিৎসককে ভর্তি করা হল হাসপাতালে।

আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে ১০ দফা দাবিতে ৫ অক্টোবর থেকে কলকাতার ধর্মতলায় আমরণ অনশনে বসেন জুনিয়র চিকিৎসকরা। পরে একই দাবিতে উত্তরবঙ্গেও আমরণ অনশনে বসেন জুনিয়র চিকিৎসকরা। সম্প্রতি অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েছিলেন অলোক। এবার আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি করা হল সৌভিককে।

সূত্রের খবর, এর আগে রক্ত চাপ নেমে যাওয়ায় গত সৌমবার সৌভিককে হাসপাতালে নিয়ে যাও.য়া হলেও তিনি অনশনে অনড় চিলেন। ফিরে এসেছিলেন অনশন মঞ্চে। তবে এদিন অনশন মঞ্চেই তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক হয়। পেটে অসহ্য যন্ত্রণা হতে শুরু করে। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। জানা যাচ্ছে, রক্তে শর্করার পরিমাণ অত্যন্ত কমে গেছে।

এর আগে ধর্মতলার অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো, অনুষ্টুপ মুখোপাধ্যায়, পুলস্ত্য আচার্য, তনয়া পাঁজা। তবে এই মুহূর্তে তনয়া এবং পুলস্ত্য ছাড়া বাকি ২ জনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে খবর। একই সঙ্গে অনশনরত বাকি জুনিয়র চিকিৎসকদের শারীরিক অবস্থাও ক্রমশ খারাপ হচ্ছে। 

এরই মধ্যে মঙ্গলবার বিকেলে নতুন করে অনশনে যোগ দিয়েছেন আরও দুই জুনিয়র চিকিৎসক। তাঁরা হলেন, রুমেলিকা কুমার এবং স্পন্দন চৌধুরী। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশনের পথ থেকে সরে আসার প্রশ্নই নেই।


```