
শেষ আপডেট: 2 August 2023 09:30
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে ফের এক চিতার মৃত্যু হল! রাজ্যের বন দফতর বিবৃতি দিয়ে জানিয়েছে একথা। যদিও মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি (One more cheetah dies at Kuno)।
এই নিয়ে শাবক এবং পূর্ণবয়স্ক মিলিয়ে এখনও পর্যন্ত ৯টি চিতার মৃত্যু হল। গত জুলাই মাসেই মৃত্যু হয়েছিল দুটি চিতার। তারপর অগস্ট পড়তে না পড়তেই ফের আরও একটি আফ্রিকান চিতার মৃত্যু হল।
ভারতে চিতার পুনর্বাসনের ক্ষেত্রে সাহায্য করার বিষয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে মউ স্বাক্ষরিত হওয়ার পরেই সেখান থেকে ভারতে আনা হয়েছিল চিতাগুলিকে। গত ফেব্রুয়ারি মাসে কুনো জাতীয় উদ্যানে ১২টি চিতা আনা হয়েছিল (Kuno Cheetah Deaths)। তারও আগে ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে নামিবিয়া থেকে আটটি চিতা আনা হয়েছিল কুনোতে। পরে কয়েকটি চিতার শাবকও জন্মায়। সব মিলিয়ে ২৪টি চিতা ছিল কুনো ন্যাশনাল পার্কে। কিন্তু দেশে আনার পর থেকেই মৃত্যু হচ্ছিল একের পর এক চিতার। বুধবার পর্যন্ত মোট ৯টি চিতা মারা গেল।
বিচারকদের প্রশ্নের জবাবে এদিন সরকারপক্ষের আইনজীবী ঐশ্বর্য ভাটি জানান, সরকারের তরফে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গে তিনি একথাও জানান, জায়গা পরিবর্তন করার সময় ৫০% চিতার মৃত্যু স্বাভাবিক ঘটনা।
সুপ্রিম কোর্ট সেই মালার শুনানিতে এতগুলি চিতার মৃত্যু কী কারণে হয়েছে, তা জানতে চায়। প্রাণীগুলি ভারতের জলবায়ুতে খাপ খাইয়ে নিতে পারছে কিনা, নাকি কিডনি কিংবা শ্বাসযন্ত্রের সমস্যায় ভুগে মারা যাচ্ছে, সে ব্যাপারে জানতে চান বিচারপতিরা। এর উত্তরে সরকারি কৌঁসুলি জানান, সংক্রমণের কারণেই মৃত্যু হয়েছে এতগুলি চিতার।
সেকথা জানার পরেই বিসাগরপতিরা বলেন, রাজস্থানের একটি অভয়ারণ্য চিতা সংরক্ষণের জন্য বিখ্যাত। সেখানে কুনোর চিতাদের রাখার কথা সরকারকে বিবেচনা করে দেখতে বলেন তাঁরা।
কুনোয় চিতার মৃত্যু কারণ ‘রেডিও কলার’! ভরা বর্ষাকেও দায়ী করছেন বন আধিকারিকরা