Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১০ লক্ষ উইঘুর মুসলিম রয়েছেন ক্যাম্পে, ফাঁস হল চিনের মানবতাবিরোধী মনোভাব

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম চিনের শিনজিয়াং প্রদেশে উইঘুর ও অন্য অন্তত ১০ লক্ষ মুসলমানকে কী ভাবে চিন আটকে রেখেছে, সেই সম্বন্ধে ফাঁস হয়ে গেছে তথ্য। মনে করা হচ্ছে, চিনের কোনও নেতাই এই তথ্য ফাঁস করেছেন। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘরোয়া বক্তৃতায় কী

১০ লক্ষ উইঘুর মুসলিম রয়েছেন ক্যাম্পে, ফাঁস হল চিনের মানবতাবিরোধী মনোভাব

শেষ আপডেট: 18 November 2019 13:56

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম চিনের শিনজিয়াং প্রদেশে উইঘুর ও অন্য অন্তত ১০ লক্ষ মুসলমানকে কী ভাবে চিন আটকে রেখেছে, সেই সম্বন্ধে ফাঁস হয়ে গেছে তথ্য। মনে করা হচ্ছে, চিনের কোনও নেতাই এই তথ্য ফাঁস করেছেন। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘরোয়া বক্তৃতায় কী মনোভাব দেখিয়েছেন, সেই কথাও ফাঁস করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দৈনিক। নিউইয়র্ক টাইমসের একটি রিপোর্টে এখন বিশ্বজুড়ে চিনের এই মানসিকতা নিয়ে নতুন করে হইচই শুরু হয়েছে। হংকং নিয়ে চিনের দমননীতি যখন সমালোচিত হচ্ছে, তখন চিনের স্বৈরাচারী মনোভাবের আরও এক প্রমাণ দেখা গেল। খবরে প্রকাশ, দেশে কোনও ভাবে জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করা হবে না এবং কোনও ভাবেই বিচ্ছিন্নতাবাদে মদত দেওয়া হবে না – এই নীতির নামে ডিটেনশন ক্যাম্পে অন্তত ১০ লক্ষ মুসলিমকে বন্দি করে রেখেছে চিন। চিনের প্রেসিডেন্ট জাই জিনপিং কোনও ভাবেই তাঁদের প্রতি নরম মনোভাব দেখাতে রাজি নন। মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের বিভিন্ন দেশ চিনের এই ঘটনার নিন্দা করেছে। “চিনের রাজনৈতিক প্রতিষ্ঠানের এক সদস্য” তাদের এইসব নথি দিয়েছে বলে দাবি করেছে মার্কিন দৈনিকটি। ২০১৪ সালে ইউঘুদের ক্যাম্প দেখার পরে শি জিনপিং ঘরোয়া ভাবে যে সব কথা বলেছিলেন, তা ফাঁস হয়ে গেছে। একটি ট্রেনে ইউঘুর জঙ্গিরা হামলা করায় ৩১ জনের মৃত্যু হয়েছিল, তারপরেই ওই ক্যাম্প দেখতে গিয়েছিলেন শি। তিনি বলেন, “সন্ত্রাসবাদ, অনুপ্রবেশ এবং বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে।” তাদের বিরুদ্ধে কোনও রকম দয়াদাক্ষিণ্য করা হবে না বলে নিজের স্বৈরাচারী মনোভাব ব্যক্ত করে দেন শি। অন্য দেশে জঙ্গি হামলা এবং আফগানিস্তান থেকে মার্কিন ফৌজ ফিরিয়ে নেওয়া চিনের নেতাদের সন্ত্রস্ত করে তুলেছে। তবে ওই ৪০৩ পাতার রিপোর্ট কী ভাবে দৈনিকটির হাতে এসেছে এবং তারা সেখান থেকে কোন অংশ কী ভাবে বাছাই করেছে, তা স্পষ্ট নয়। তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে চিন। তারা বলেছে যে শিনজিয়াংয়ে উইঘুর ও অন্যদের হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে ইসলামি সন্ত্রাসবাদের তকমা থেকে তাদের মুক্তি দেওয়া যায়। তবে রয়টার্সের পাঠানো ফ্যাক্সবার্তার কোনও চটজলদি জবাব দেয়নি চিনের বিদেশমন্ত্রক। চিনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমস সোমবার তাদের সম্পাদকীয়তে অভিযোগ করেছে, এই প্রতিবেদনটি ন্যায়নিষ্ঠ নয় এবূং একই সঙ্গে তারা জানিয়েছে, পশ্চিম দুনিয়া দেখাতে চায় যে শিনজিয়াং হল একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো, সেখানে সন্ত্রাসবাদ মাত্রাছাড়া এবং সেখানের অবস্থা একেবারে খারাপ। তারা বলেছে, যাতে এই এলাকাটি চেচনিয়া না হয়ে ওঠে সে জন্য চিন সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ করেছে। বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে ছাত্রদের ধরে সেখানে আধিকারিকরা তাঁদের জানান যে প্রশিক্ষণ দেওয়ার জন্যই তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে যাওয়া হয়েছে প্রশিক্ষণ শিবিরে। ২০১৬ সালে চেন কুয়ানগুয়ো ওই প্রদেশে সরকারি দলের দায়িত্ব পাওয়ার পরে তাদের দুর্দশা কী ভাবে বেড়েছে, সেই নথিও ফাঁস হয়ে গেছে বলে দাবি করা হয়েছে।

```