Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মৃত্যুর অপেক্ষা শেষ, ভোররাতে চলে গেলেন উত্তরপাড়ায় স্বেচ্ছায় গৃহবন্দি পরিবারের এক সদস্য

পরিবারের কর্তা গগনবাবুর মৃত্যুর পর প্রায় এক মাস নিজেদের স্বেচ্ছাবন্দি করে রেখেছিলেন তাঁর স্ত্রী-পুত্র ও কন্যা। এতদিন কেউ খোঁজ নেয়নি তাঁদের। প্রতিবেশীরাও জানতে পারেননি। সৌরভ তার এক আত্মীয়কে ফোন করে শুধু জানিয়েছিলেন মৃত্যুর জন্য অপেক্ষা করছেন তাঁরা।

মৃত্যুর অপেক্ষা শেষ, ভোররাতে চলে গেলেন উত্তরপাড়ায় স্বেচ্ছায় গৃহবন্দি পরিবারের এক সদস্য

শেষ আপডেট: 28 February 2024 15:56

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মৃত্যুর জন্য অপেক্ষা করছে গোটা পরিবার। আত্মীয়দের ফোনে এমন মর্মান্তিক খবর পেয়ে ছুটে গেছিলেন উত্তরপাড়ার কাউন্সিলর উৎপলাদিত্য চট্টোপাধ্যায় ও পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব। পরিবারের তিন সদস্য শ্যামলী মুখোপাধ্যায়(৭৮) তাঁর ছেলে সৌরভ(৫৫) ও মেয়ে নন্দিতাকে (৫০) দরজা ভেঙে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। জানা যায় গৃহকর্তা গগন মুখোপাধ্যায়ের মৃত্যুর পর থেকে মানসিক অবসাদে ডুবে নিজেদের স্বেচ্ছাবন্দি করে ফেলেছিল গোটা পরিবার। না খেয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছিলেন। সেই খবর জেনে স্তম্ভিত হয়েছিলেন উত্তরপাড়ার মানুষ। 

সোমবার উত্তরপাড়া থানার পুলিশ তিনজনকে উদ্ধার করে উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসা চলছিল তাদের। বুধবার ভোর রাতে মৃত্যু হল সৌরভের। তাঁর মা কিছুটা সুস্থ হলেও বোনের অবস্থা এখনও সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পরিবারের কর্তা গগনবাবুর মৃত্যুর পর প্রায় এক মাস নিজেদের স্বেচ্ছাবন্দি করে রেখেছিলেন তাঁর স্ত্রী-পুত্র ও কন্যা। এতদিন কেউ খোঁজ নেয়নি তাঁদের। প্রতিবেশীরাও জানতে পারেননি। সৌরভ তার এক আত্মীয়কে ফোন করে শুধু জানিয়েছিলেন মৃত্যুর জন্য অপেক্ষা করছেন তাঁরা। সেই আত্মীয় বৈষ্ণব দাস মুখোপাধ্যায় কিছু একটা হয়েছে আন্দাজ করে ৪ ফেব্রুয়ারি উত্তরপাড়ায় আসেন। বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল।

সেদিন বৈষ্ণববাবু জানান, গগনবাবুর মৃত্যুর পর থেকে মানসিক অবসাদে ডুবে যায় গোটা পরিবার। কারও সঙ্গে যোগাযোগ রাখতেন না। মাসখানেক না খেয়েদেয়ে এভাবেই হয়ত পড়েছিলেন। শেষপর্যন্ত সৌরভ ডেকেছিলেন তাঁকে। কিন্তু বাড়িতে আসার পরেও দরজা খোলেনি। একঘণ্টা দাঁড়িয়ে থাকার পর তারপর দরজা খুলে সৌরভ জানায়, আর দু দিন বাঁচবে। বাড়িতে ঢুকতে দেয়নি সেদিন। সোমবার পরিবারের তিন সদস্যকে হাসপাতালে পাঠানো হয়। 

বুধবার সৌরভের মৃত্যুর খবর পেয়ে চেয়ারম্যান দিলীপ যাদব উত্তরপাড়ার রাজেন্দ্র অ্যাভিনিউতে তাঁদের বাড়িতে যান। মৃতের পরিচয়পত্র সংগ্রহ করে শেষকৃত্যের ব্যবস্থা করেন। তিনি বলেন, "এই ধরনের মৃত্যুতে নিজেদের অপরাধী মনে হয়। আমাদের পাড়ার মানুষ, তারা কতদিন বাড়ি থেকে বের হননি, খাননি, কোনও প্রতিবেশীর সঙ্গে কথা বলেননি কেউ কিছু জানতেও পারেননি। কারো কাছে কোনও সাহায্য চাননি ওরা, এটা আমাদের কাছে খুব কষ্টের। সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যে শুনবে তার কাছেই এটা খুব কষ্টের। আমরা যখন জানতে পেরেছি তারপরেই কিছু ব্যবস্থা নিয়েছি। গগনবাবুর স্ত্রী এবং মেয়ের চিকিৎসা চলছে। আশা করব তারা সুস্থ হয়ে উঠবেন।"


```