Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের রাজ্যে শুটআউট! সাতসকালে স্বরূপনগরে যুবককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি

সাতসকালে এক যুবককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। স্বরূপনগরের দত্তপাড়া মোড়ে গুলি চলে।

ফের রাজ্যে শুটআউট! সাতসকালে স্বরূপনগরে যুবককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি

প্রতীকী ছবি

শেষ আপডেট: 5 March 2025 09:31

দ্য ওয়াল ব্যুরো: আবার রাজ্যে শুটআউটের (Shootout) ঘটনা। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) স্বরূপনগর (Swarupnagar)। সাতসকালে এক যুবককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। স্বরূপনগরের দত্তপাড়া মোড়ে গুলি চলে। ঘটনার সময়ে বাইকে করে যাচ্ছিলেন ইসারুল গাজি নামের ওই যুবক। সেই সময়ই তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। 

স্থানীয় সূত্রে খবর, এদিন ভোর সাড়ে ৬টা নাগাদ স্বরূপনগর বাজারের দিকে যাচ্ছিলেন ইসারুল গাজি (৩২) নামের ওই যুবক। সেই সময় হঠাৎ বাইকে করে এসে ৪-৫ জন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে এবং গুলি চালায়। ঘটনাস্থলে ওই যুবক লুটিয়ে পড়লে সকলে পালিয়ে যায়। আশেপাশে লোকেরা তাঁকে উদ্ধার করে স্বরূপনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ভোর থেকেই ওই যুবককে অনুসরণ করছিল দুষ্কৃতীরা। তারপর সুযোগ বুঝে পিছন থেকে এসে তাঁকে ঘিরে ধরেই গুলি করে। যদিও কী কারণে এই ঘটনা ঘটল তা এখনও জানতে পারেনি পুলিশ। আর দুষ্কৃতীদেরও এখনও কোনও হদিশ মেলেনি। তাদের ধরতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। 

পুলিশ এও মনে করছে, মৃত যুবকের কাছে দামি জিনিস থাকতে পারে, তা লুট করার উদ্দেশে তাকে গুলি করা হয়েছে। এদিকে তারা সকলেই পূর্বপরিচিত কিনা, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে।  


```