Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

সুমেরু প্রদেশের ইগলু-তে রাত কাটাতে চান? আগামী এপ্রিলেই সম্ভব! খরচ কত, জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: ঠান্ডার সময়ে, পাহাড়ে গিয়ে বরফে মজা করতে কে না ভালবাসে! বরফের গোল্লা নিয়ে খেলা, স্কেটিং করা, স্লিপ খাওয়া-- এ সবের মধ্যে যেন আলাদা রকমের অ্যাডভেঞ্চার আছে! অনেকে আবার সরাসরি বরফে না নামলেও, জানলার এ পার থেকে বরফ পড়া দেখতে ভা

সুমেরু প্রদেশের ইগলু-তে রাত কাটাতে চান? আগামী এপ্রিলেই সম্ভব! খরচ কত, জেনে নিন

শেষ আপডেট: 15 September 2019 15:26

দ্য ওয়াল ব্যুরো: ঠান্ডার সময়ে, পাহাড়ে গিয়ে বরফে মজা করতে কে না ভালবাসে! বরফের গোল্লা নিয়ে খেলা, স্কেটিং করা, স্লিপ খাওয়া-- এ সবের মধ্যে যেন আলাদা রকমের অ্যাডভেঞ্চার আছে! অনেকে আবার সরাসরি বরফে না নামলেও, জানলার এ পার থেকে বরফ পড়া দেখতে ভালবাসেন। সেই সব মানুষদের কাছে উত্তর মেরুর ইগলু-গুলি যেন স্বপ্ন। অনেকেই ভাবেন, আহা, যদি অমন বরফের তাঁবুর মতো থাকা যেত! এই বরফপ্রিয় মানুষদের জন্যি সুখবর! আগামী বছরের এপ্রিল মাসে খুলে দেওয়া হচ্ছে উত্তর মেরুর ইগলু হোটেল! ফিনল্যান্ডের একটি বিলাসবহুল পর্যটন সংস্থা, ‘লাক্সারি অ্যাকশন’ উত্তর মেরুতে ইগলু হোটেলগুলি তৈরি করেছে। তবে এগুলি কেবল বছরের একটি মাস, এপ্রিলেই খোলা থাকবে। ইগলুর মতো ছোট ছোট এই হোটেলগুলির দেওয়াল ও ছাদ তৈরি হয়েছে কাচ দিয়ে। সংস্থার প্রতিষ্ঠাতা, সিইও জেন হনকেনেন জানিয়েছেন, যাঁরা পরিবেশ ভালবাসেন তাঁদের জন্য এই হোটেল। তাঁর দাবি এই হোটেলের ঘোষণা হওয়ার পর থেকেই প্রচুর মানুষ সুমেরু সম্পর্কে আরও বেশি করে জানতে চাইছেন। সেখানে যেতে আগ্রহ দেখাচ্ছেন। এটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা হবে বলে দাবি করেছেন তিনি। https://www.instagram.com/p/B16dGwelSXM/?utm_source=ig_embed
শুধু থাকাই নয়। সুমেরু প্রদেশে যে সব বিজ্ঞানীরা রয়েছেন, কেউ চাইলে তাঁদের সঙ্গেও কথা বলতে পারবেন। উত্তর পাবেন বহু জিজ্ঞাসার। সিল মাছ, মেরু ভাল্লুক, উত্তর মেরুর বিভিন্ন পাখি-সহ নানা রকমের মের- প্রাণীদের সঙ্গেও দেখা হয়ে যেতে পারে। জানা গেছে, পর্যটকদের জন্য আপাতত মোট ১০টি কাঁচের ইগলু তৈরি করা হয়েছে। সেগুলোতে বসে সুমেরুর রাতের আকাশও দেখতে পাবেন তাঁরা। তবে, এই ইগলু-তে গিয়ে থাকতে হলে কিন্তু ভাল রকম রেস্ত থাকা দরকার পকেটের। সাধারণ মধ্যবিত্তদের জন্য যে এমন ইগলু-ভ্রমণ সম্ভব হবে না চট করে, তা বলাই যায়। পাঁচ রাত এই ইগলুগুলিতে থাকার জন্য খরচ পড়বে ১ লক্ষ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ৭১ লক্ষ ৩ হাজার টাকা। তবে এটি কেবল একটি বিলাসবহুল পর্যটন নয়, এটি আদতে  উত্তর মেরু অভিযানের মতো। লাক্সারি অ্যাকশন জানিয়েছে, তাঁরা আসলে অন্য এক ধরনের অভিযানেরই ব্যবস্থা করেছেন। শুধুমাত্র থাকতে আসার জন্য মানুষকে আমন্ত্রণ জানাচ্ছেন না তাঁরা। তবে সে যেমন হোক, আর যা-ই হোক। পাঁচ-পাঁচটা দিন উত্তর মেরুর ইগলুতে থেকে আসার কথা ভেবে এখন থেকেই উত্তেজিত বহু পর্যটক। খুব তাড়াতাড়িই বুকিং করার জন্য ব্যবস্থা চালু হয়ে যাবে বলেও জানিয়েছে ওই সংস্থা।

```