Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইঁট, লঙ্কার গুঁড়ো নিয়ে হামলা! বর্ধমানে পুজোর দখল ঘিরে সংঘর্ষে মৃত্যু একজনের, জখম আট

পরিস্থিতি স্বাভাবিক করতে গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে।

ইঁট, লঙ্কার গুঁড়ো নিয়ে হামলা! বর্ধমানে পুজোর দখল ঘিরে সংঘর্ষে মৃত্যু একজনের, জখম আট

গ্রামের পাহারায় পুলিশ।

শেষ আপডেট: 17 March 2025 23:24

দ্য ওয়াল ব্যুরো: গ্রামের দোলকালী পুজোর কর্তৃত্ব কাদের দখলে থাকবে, তা নিয়ে বিবাদ ছিলই। সেই বিবাদই গড়াল সংঘর্ষে। অভিযোগ, ইঁট, লঙ্কার গুঁড়ো নিয়ে হামলা চালানো হয়। যার জেরে মৃত্যু হল একজনের, জখম আরও আটজন গ্রামবাসী।

ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে পূর্ব বর্ধমানের চিন্তামণিপুর গ্রামে। পরিস্থিতি স্বাভাবিক করতে গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বিরুদ্ধে। যদিও ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি শাসকদলের।

গ্রামবাসীরা জানিয়েছেন, প্রথমে তারস্বরে মাইক বাজানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বচসা বাঁধে। পরে মন্দিরে তালা ঝুলিয়ে দেয় এক পক্ষ। তা নিয়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। মৃতের নাম, শীতল খাঁ(৬০)। 

 আক্রান্তদের অভিযোগ, প্রায় বছর দুয়েক আগে দোলকালী পুজো থেকে গ্রামের বেশ কিছু পরিবারকে বাদ দেওয়া হয়েছিল। সেই নিয়ে সংশ্লিষ্ট পরিবারগুলির মধ্যেও রাগ ছিল। রবিবার দোলকালী পুজোর বিসর্জনে মাইক বাজানোকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এরপরই যাদের পুজো থেকে বাদ দেওয়া হয়েছিল, তারা সোমবার সকালে মন্দিরে তালা ঝুলিয়ে দেয়। অপরপক্ষ তালা খুলতে গেলে  বিবাদ চরম পর্যায়ে পৌঁছয়। অভিযোগ, তালা লাগান খণ্ডঘোষের ব্লক সভাপতি অপার্থিব ইসলামের অনুগামী হিসেবে পরিচিত বুথ সভাপতি শ্রীকান্ত খাঁ ও তার ভাই পঞ্চায়েত সদস্য গৌরহরি খাঁ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বচসা থেকেই শুরু হয় ইট বৃষ্টি। ইটের ঘায়ে ঘটনাস্থলেই জখম হন শীতল খাঁ। পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া  হলে তাকে মৃত ঘোষণা করা হয়। জখম হয় আরও আটজন।

 মৃতার ছেলে অজয় খাঁ বলেন, 'সম্পূর্ণ ঘটনাটি শাসকদলের বুথ সভাপতি শ্রীকান্ত খাঁর নেতৃত্বে ঘটে। গোটা এলাকায়  দাদাগিরি চালায় বুথ সভাপতির বাহিনী। এর আগেও এমন ঘটেছে। ওরা ব্লক সভাপতির অনুগামী। আমার বাবার খুনের বিচার চাই।'

গ্রামের সম্পাদক আদিত্য খাঁ নিজেই আহত। তিনি জানান, "ওরা মন্দির দখল করতে তালা দেয়। আমরা জোর করে চাবি খুলতে যাই। ওরা তৈরি হয়েই এসেছিল। ইঁট, লঙ্কার গুঁড়ো, লাঠি দিয়ে আক্রমণ করে।'

 যদিও অভিযোগ উড়িয়ে খণ্ডঘোষ তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম বলেন, "ঘটনাটি সম্পূর্ণ গ্রাম্য বিবাদ। এর সঙ্গে দল বা রাজনীতির কোনও সম্পর্ক নেই।" পুলিশ জানিয়েছে, দু'পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। উত্তেজনা থাকায় গ্রামে পুলিশি টহল চলবে আরও কয়েকদিন।


```