Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাড়ির ভিতরে বিশেষ কায়দায় ওড়িশা থেকে রাজ্যে গাঁজা পাচার, মুর্শিদাবাদে গ্রেফতার ১

গাড়ির ভিতরে বাঙ্কার তৈরি করে ওড়িশা থেকে এই রাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল এক ব্যক্তি। ঘটনাটি মুর্শিদাবাদের হরিহরপাড়ার। নদিয়ার এক কারবারির কাছে গাঁজা পৌঁছে দেওয়ার কথা ছিল বলে জানিয়েছে চালক।

গাড়ির ভিতরে বিশেষ কায়দায় ওড়িশা থেকে রাজ্যে গাঁজা পাচার, মুর্শিদাবাদে গ্রেফতার ১

শেষ আপডেট: 6 November 2023 16:34

দ্য ওয়াল ব্যুরো, মূর্শিদাবাদ: গোপন সূত্রে আগেই পুলিশের কাছে খবর ছিল। সেই মতো পাতা হয়েছিল ফাঁদ। দূর থেকে গাড়িটিকে আসতে দেখে সতর্ক হয়ে যান সকলে। আশেপাশেই লুকিয়ে ছিল পুলিশ। এরপর গাড়ির নম্বর মিলতেই শুরু হয় চিরুনি তল্লাশি। কিন্তু প্রাথমিকভাবে যে কিছুই মিলছিল না। এরপর হঠাৎই গাড়ির একটি পাটাতনের দিকে  চোখ যায় এক পুলিশকর্তার। যা ভাঙতেই দেখা গেল গুচ্ছ গুচ্ছ প্লাস্টিকের প্যাকেট। সেগুলির ভিতরে মিলল প্রচুর গাঁজা। এভাবেই ভিন রাজ্য থেকে এই রাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে এক ব্যক্তি। ঘটনাটি মুর্শিদাবাদের হরিহরপাড়ায়।

 সোমবার বেলা ১১টা নাগাদ  মুর্শিদাবাদের হরিহরপাড়া টাংরামারি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল গাঁজা উদ্ধার করে পুলিশ।  গ্রেফতার করা হয়েছে ওই গাড়ির চালককে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শেখর ঘোষ। তিনি মুর্শিদাবাদের বাসিন্দা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে ওড়িশা থেকে নদিয়ার নবদ্বীপে ওই গাড়ি ভর্তি গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। নদিয়ার এক কারবারির কাছে সেগুলি পৌঁছে দেওয়ার কথা ছিল বলে জানিয়েছে চালক।

পুলিশ সূত্রের খবর, গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১২০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এদিন ওড়িশার বালেশ্বর থেকে গাড়িটি আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া হয়ে নওদার দিকে যাওয়ার সময়ে হরিহরপাড়া ট্যাংরামারী ব্রিজ সংলগ্ন এলাকায় গাড়িটিকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এরপর শুরু হয় গাড়িতে তল্লাশি।

 খানিকক্ষণের মধ্যে পুলিশ দেখতে পায় যে গাঁজা পাচারের জন্য গাড়ির ভিতরে বিশেষ কায়দায় তৈরি পাটাতনের নিচে গোপন চেম্বার তৈরি করা হয়েছে। সেই চেম্বার থেকেই বিপুল পরিমাণে গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ৬৮ প্যাকেট গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। এত পরিমাণে গাঁজা কোথা থেকে নিয়ে আসা হয়েছে, কোথায় পাচার করা হচ্ছিল, কে বা কারা জড়িত -সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।


```