Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জোড়াবাগানে নাবালিকাকে নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডে ধৃত এক, চলছে জেরা, করা হবে ডিএনএ পরীক্ষা

দ্য ওয়াল ব্যুরো: জোড়াবাগানের নৃশংস ভাব ধর্ষণ করে নাবালিকাকে খুন করার ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার সঙ্গে ধৃতের যোগ নিশ্চিত করতে তার ডিএনএ এবং হাতের ছাপ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। জেরা করা হচ্ছে তাকে। কলকাতা পুলিশের গ

জোড়াবাগানে নাবালিকাকে নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডে ধৃত এক, চলছে জেরা, করা হবে ডিএনএ পরীক্ষা

শেষ আপডেট: 5 February 2021 12:04

দ্য ওয়াল ব্যুরো: জোড়াবাগানের নৃশংস ভাব ধর্ষণ করে নাবালিকাকে খুন করার ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার সঙ্গে ধৃতের যোগ নিশ্চিত করতে তার ডিএনএ এবং হাতের ছাপ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। জেরা করা হচ্ছে তাকে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করছে খুঁটিয়ে। গতকাল, বৃহস্পতিবার ৯ বছরের এক নাবালিকার গলা কাটা দেহ উদ্ধার হয় জোড়াবাগানে। বাচ্চাটি দিন তিনেক আগে শোভাবাজার থেকে এসেছিল, মামারবাড়িতে। বুধবার বিকেল থেকে নিখোঁজ থাকার পরে গতকাল সকালে মামারবাড়ির পাশেই একটি পরিত্যক্ত বহুতলের ছাদের সিঁড়িতে তাকে দেখতে পান এক এলাকাবাসী। তাঁর চিৎকার শুনেই সকলে ছুটে যান। দেখা যায়, নিখোঁজ বালিকা ওভাবে পড়ে রয়েছে। ঘনসন্নিবিষ্ট বসতি এলাকায় কী করে এমন খুন হল, কেন কেউ টেরটুকু পেলেন না, ভেবে পাচ্ছে না কেউ। প্রাথমিক তদন্তে জানা গেছে মেয়েটির উপর পৈশাচিক নির্যাচন চালানো হয়েছে।  বীভৎসতার প্রমাণ হাতে পেয়ে শিউরে ওঠছেন তদন্তকারীরাই। আততায়ীর মারধরে ভেঙে যায় বাচ্চা মেয়েটির চারটি দাঁত। মাথার পিছন থেকে টেনে উপড়ে তুলে ফেলা হয় চুল। এর পরে তাকে ধর্ষণ করা হয়। শেষে ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয় গলা। ঘটনাস্থল খতিয়ে দেখার সময় ওই বাড়ির নীচের নর্দমা থেকে রক্তমাখা একটি ছুরিও উদ্ধার করেন তদন্তকারীরা। সেটিকেও পরীক্ষা করছে ফরেনসিক বিভাগ। লালবাজার সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যৌন নির্যাতন এবং শ্বাসরোধের প্রমাণ পাওয়া গিয়েছে। এবার ধৃতের ডিএনএ পরীক্ষা করে দেখা হবে নাবালিকার দেহে পাওয়া ডিএনএ--র সঙ্গে তার মিল রয়েছে কিনা। তৃতীয় শ্রেণির ওই নিহত ছাত্রীর এক দিদি ও দাদা আছে। দিদির সঙ্গেই শোভাবাজার থেকে জোড়াবাগানের মামারবাড়িতে এসেছিল সে। খেলতে কেলতে হঠাতই হারিয়ে যায় মেয়েটি। কিন্তু ওই বহুতলে মেয়েটি কী করে ঢুকল, সেটাই অবাক করছে সকলকে। তাহলে কি তার পরিচিত কেউই তাকে নিয়ে গেছিল বাড়িটিতে? ফেলে দেওয়া যাচ্ছে না সে সম্ভাবনাও। ঘটনার খবর পেয়েই পৌঁছন কলকাতার যুগ্ম কমিশনার মুরলীধর শর্মা, ডিসি উত্তর জয়িতা বসু এবং গোয়েন্দা বিভাগের ডিসি দেবস্মিতা দাস। হোমিসাইড বিভাগের কর্তারাও হাজির ঘটনাস্থলে। আসে  ফরেনসিক ও কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইং। আনা হয় স্নিফার ডগও। ২৪ ঘণ্টা পরে সন্দেহভাজন এক অভিযুক্ত ধরা পড়েছে। জেরা ও তদন্তে কী বেরোয়, সেটাই এখন দেখার।

```