Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

অমিত শাহকে কালো পতাকা, চুলের মুঠি ধরে ছাত্রীকে ভ্যানে তুলল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার এলাহাবাদ সফরে গিয়েছিলেন বিজেপির সভাপতি অমিত শাহ । রাস্তায় দাঁড়িয়ে তাঁকে কালো পতাকা দেখিয়েছিল দুই তরুণী ও এক তরুণ । পুলিশ তাদের লাঠিপেটা করতে করতে ভ্যানে তোলে। এক তরুণীকে চুল ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে যেতে দ

অমিত শাহকে কালো পতাকা, চুলের মুঠি ধরে ছাত্রীকে ভ্যানে তুলল পুলিশ

শেষ আপডেট: 28 July 2018 08:28

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার এলাহাবাদ সফরে গিয়েছিলেন বিজেপির সভাপতি অমিত শাহ । রাস্তায় দাঁড়িয়ে তাঁকে কালো পতাকা দেখিয়েছিল দুই তরুণী ও এক তরুণ । পুলিশ তাদের লাঠিপেটা করতে করতে ভ্যানে তোলে। এক তরুণীকে চুল ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে যেতে দেখা যায় । এই ঘটনার ভিডিও ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ভিডিও-য় দেখা যায়, অমিত শাহের কনভয় যে পথে আসছে, তার মধ্যিখানে দাঁড়িয়ে কালো পতাকা দেখাচ্ছে দুটি মেয়ে । খানিক বাদে একটি ছেলেকেও দেখা গেল । এমন সময় দৌড়ে গেল পুলিশ। পুরুষ পুলিশ কর্মীদের দেখা গেল তিনজনকে ব্যাটন দিয়ে মারতে মারতে ভ্যানে তুলছে । একটি মেয়েকে চুলের মুঠি ধরে নিয়ে যাচ্ছে । পুলিশ জানিয়েছে, দুই ছাত্রীর নাম নেহা যাদব ও রমা যাদব । ছেলেটির নাম কিষাণ মৌর্য । নেহা গবেষণা করছেন। রমাও পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রী । তাঁরা সমাজবাদী পার্টির ছাত্র সংগঠন সমাজবাদী ছাত্র সভার সদস্য । তাদের শনিবার আদালতে পেশ করা হয়েছে । অতীতে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বেশ কয়েকটি সভায় কালো পতাকা দেখানো হয় । পুলিশ এখন তাঁর সভায় কালো পতাকা তো বটেই, এমনকী কালো রুমাল পর্যন্ত আনা নিষিদ্ধ করে দিয়েছে । গতবছর জুন মাসে যোগীকে কালো পতাকা দেখানোর জন্য ১২ জন ছাত্রকে গ্রেফতার করা হয় । তাদের বিরুদ্ধে দাঙ্গা বাঁধানোর অভিযোগ করেছিল পুলিশ । ছবি নিউজ স্টেশনের সৌজন্যে https://www.youtube.com/watch?v=5r4lCoK5hhA

```