Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্দেশখালি যাওয়ার পথে পুলিশি বাধার মুখে বিজেপি! লকেট, অগ্নিমিত্রা, ভারতীদের আটক করল পুলিশ

ঘটনার প্রতিবাদে নিউটাউন থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা।

সন্দেশখালি যাওয়ার পথে পুলিশি বাধার মুখে বিজেপি! লকেট, অগ্নিমিত্রা, ভারতীদের আটক করল পুলিশ

শেষ আপডেট: 7 March 2024 17:57

দ্য ওয়াল ব্যুরো: নারী দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার সন্দেশখালি যাওয়ার কর্মসূচি নিয়েছিল বিজেপির মহিলা মোর্চা। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলের মহিলা সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিধায়ক অগ্নিমিত্রা পল, রাজ্য নেতা তথা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ প্রমুখ।

অভিযোগ,  বিজেপির মহিলা মোর্চার মিছিল নিউটাউনের কাছে পৌঁছতেই তাঁদের পথ আটকে দাঁড়ায় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করলে দু'তরফের মধ্যে বচসা শুরু হয়। এরপরই বিজেপির মহিলার মোর্চার নেত্রী লকেট, অগ্নিমিত্রা, ভারতীদের আটক করে পুলিশ।

ঘটনার প্রতিবাদে নিউটাউন থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। বিক্ষোভকারীরা যাতে থানার ভেতরে ঢুকতে না পারেন, সেজন্য নিয়ে আসা হয়েছে অতিরিক্ত ফোর্স। গোট ঘটনাকে কেন্দ্র করে ক্রমেই উত্তেজনা বাড়ছে নিউটাউন থানা চত্বরে।

লকেট, অগ্নিমিত্রারা প্রশ্ন তোলেন, "মুখ্যমন্ত্রী মুখে বলছেন বাংলার মহিলারা সুরক্ষিত, তাই যদি হবে, তাহলে সন্দেশখালির ঘটনা কেন ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। ১৪৪ ধারা না থাকা সত্ত্বেও পুলিশ কেন আটকাচ্ছে?"

প্রসঙ্গত, এর আগেও সন্দেশখালি ঢোকার মুখে পুলিশি বাধার মুখে পড়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির মহিলা মোর্চার নেত্রীরা। পরে হাইকোর্টের অনুমতি নিয়ে এলাকায় ঢোকেন শুভেন্দু, লকেটরা।  সেই সময় এক পুলিশ অফিসারকে অপমান করার অভিযোগ উঠেছিল বিজেপির প্রতিনিধি দলের বিরুদ্ধে। 


```