Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডার টপকে অন্য লেনে পর পর ধাক্কা

ঘটনার জেরে রাতে প্রায় ১ ঘন্টার বেশি সময় দ্বিতীয় হুগলি সেতুর হাওড়া-কলকাতাগামী লেনে যান চলাচল বন্ধ থাকে।

দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডার টপকে অন্য লেনে পর পর ধাক্কা

ফাইল ছবি।

শেষ আপডেট: 21 September 2024 07:50

দ্য ওয়াল ব্যুরো: ডিভাইডার টপকে অন্য লেনে উঠে পড়ল লরি। তারই জেরে শুক্রবার মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল দ্বিতীয় হুগলি সেতু।

পুলিশ সূত্রের খবর, ঘটনায় ঘাতক লরির চালকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও ৩ জন। শুক্রবার মধ্যরাতে এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায় দ্বিতীয় হুগলি সেতুতে। পরে পুলিশ দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘটনা।কয়েকদিন আগেই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছিল মা উড়ালপুলে। এবার একই ঘটনা ঘটল দ্বিতীয় হুগলি সেতুতে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাঁতরাগাছি থেকে কলকাতার দিকে যাওয়া একটি পণ্য বোঝাই লরি আচমকা ডিভাইডার টপকে অন্যদিকের লেনে ঢুকে পড়ে। উল্টোপথে সাঁতরাগাছির দিকে যাচ্ছিল অন্য একটি লরি। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। পিছনে থাকা আরও তিনটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

ঘটনাস্থলেই ঘাতক লরির চালকের মৃত্যু হয়। জখম হন আরও তিনজন। তাঁদেরকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করে পুলিশ। ঘটনার জেরে রাতে প্রায় ১ ঘন্টার বেশি সময় দ্বিতীয় হুগলি সেতুর হাওড়া-কলকাতাগামী লেনে যান চলাচল বন্ধ থাকে।


```