Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অষ্টমীর রাতে এলোপাথাড়ি কোপে যুবক খুন, ইসলামপুরে তীব্র চাঞ্চল্য

প্রত্যক্ষদর্শীরা জানান, এলোপাথাড়ি কোপে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সফিকুল ইসলাম। তড়িঘড়ি বাজারের লোকজন এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

অষ্টমীর রাতে এলোপাথাড়ি কোপে যুবক খুন, ইসলামপুরে তীব্র চাঞ্চল্য

শেষ আপডেট: 23 October 2023 08:11

দ্য ওয়াল ব্যুরো: অষ্টমীর রাতে রক্ত ঝরল মুর্শিদাবাদের ইসলামপুর থানা এলাকায়। রবিরাত রাতে ইসলামপুরের শিশাপাড়া ক্লাবের মোড় সংলগ্ন এলাকায় এক যুবককে কুপিয়ে খুন করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আততায়ীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। খুনের পিছনে রাজনৈতিক কোনও উদ্দেশ্য রয়েছে কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।নিহত যুবকের নাম শরিফুল ইসলাম। আতঙ্কের রেশ অব্যাহত সোমবার, নবমীর সকালেও। 

স্থানীয় সূত্রে জানা যায়, অষ্ঠমীর রাতে শিশাপাড়া ক্লাবের মোড়ে একটি মুদিখানার দোকানের সামনে দাঁড়িয়ে ছিল সফিকুল। তখনই টিয়ারুল  ওরফে (পানসু) নামের স্থানীয় এক ব্যক্তি পিছন থেকে ধারাল অস্ত্র দিয়ে তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলোপাথাড়ি কোপে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সফিকুল ইসলাম। তড়িঘড়ি বাজারের লোকজন এসে আহত সফিকুল ইসলামকে উদ্ধার করে মুর্শিদাবাদের লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রকাশ্যে চোখের সামনে খুন দেখে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। কী কারণে এই খুন, নেপথ্যে রাজনৈতিক কোনও কারণ রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, তদন্তে সবদিকই খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।


```