Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

মঙ্গলবার কার্নিভালের দিনই শহরে কর্মসূচির ডাক চিকিৎসকদের যৌথমঞ্চের, আদালতে যাওয়ার ভাবনা

জানা যাচ্ছে, কর্মসূচির অনুমতি চেয়ে লালবাজারে আবেদন করা হয়েছে। তবে অনুমতি মিলবে না ধরে নিয়ে আদালতে যাওয়ার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

মঙ্গলবার কার্নিভালের দিনই শহরে কর্মসূচির ডাক চিকিৎসকদের যৌথমঞ্চের, আদালতে যাওয়ার ভাবনা

ধর্মতলার ধর্নামঞ্চ।

শেষ আপডেট: 13 October 2024 07:22

দ্য ওয়াল ব্যুরো: প্রতি বছরের মতো এবারেও পুজোর পরে শহরে অনুষ্ঠিত হবে পুজো কার্নিভাল। মঙ্গলবার রেড রোডে শহরের বড় পুজোগুলির প্রতিমা নিয়ে পুজো কার্নিভালের আয়োজন করেছে রাজ্য।

তাৎপর্যপূর্ণভাবে, ওই দিনই রেড রোডের অদূরে রানি রাসমণি রোডে বিশেষ কর্মসূচির ডাক দিল চিকিৎসকদের যৌথমঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।

সংগঠনের তরফে জানানো হয়েছে, আরজি করের নির্যাতিতার বিচার এবং অনশনরত জুনিয়র ডাক্তারদের প্রতি সমর্থন জানাতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। কর্মসূচির নাম রাখা হয়েছে ‘দ্রোহের কার্নিভাল’। তবে এ ব্যাপারে এখনই প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি জুনিয়র চিকিৎসকরা।

জানা যাচ্ছে, কর্মসূচির অনুমতি চেয়ে লালবাজারে আবেদন করা হয়েছে। তবে অনুমতি মিলবে না ধরে নিয়ে আদালতে যাওয়ার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

বিষয়টি প্রকাশ্যে আসতে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন শাসকদলের নেতা কুণাল ঘোষ। কুণালের কথায়, "জুনিয়র চিকিৎসকদের দাবিগুলিকে সহানুভূতির সঙ্গে দেখছে রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্যের তরফে আন্দোলনকারীদের একাধিক দাবি পূরণও করা হয়েছে। বাকিগুলির প্রক্রিয়াও শুরু হয়েছে। তবু অশান্তি জিইয়ে রাখতে জল ঘোলা করার চেষ্টা হচ্ছে।" ঘটনার নেপথ্যে কিছু বাম আর অতিবাম সংগঠনের অতি সক্রিয়তা রয়েছে বলেও দাবি কুণালের।


```