Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধর্ষক-সাংসদ-বিধায়ক পাশাপাশি, বিলকিসকে গণধর্ষণে জেল খাটা শৈলেশ সরকারি মঞ্চে

দ্য ওয়াল ব্যুরো: বিলকিস বানোকে (Bilkis Bano) যে ১১ জন মিলে ধর্ষণ করেছিল, গতবছর স্বাধীনতা দিবসে তাদের জেলমুক্তি ঘটেছিল। এলাকায় ফেরার পর তারা ফুলমালায় বীরের সংবর্ধনাও পেয়েছিল। এবার সেই ১১ জনের একজন উঠে পড়ল গুজরাত সরকারের অনুষ্ঠানের মঞ্চে (Gu

ধর্ষক-সাংসদ-বিধায়ক পাশাপাশি, বিলকিসকে গণধর্ষণে জেল খাটা শৈলেশ সরকারি মঞ্চে

শেষ আপডেট: 27 March 2023 01:49

দ্য ওয়াল ব্যুরো: বিলকিস বানোকে (Bilkis Bano) যে ১১ জন মিলে ধর্ষণ করেছিল, গতবছর স্বাধীনতা দিবসে তাদের জেলমুক্তি ঘটেছিল। এলাকায় ফেরার পর তারা ফুলমালায় বীরের সংবর্ধনাও পেয়েছিল। এবার সেই ১১ জনের একজন উঠে পড়ল গুজরাত সরকারের অনুষ্ঠানের মঞ্চে (Gujarat Government event)। বিজেপির সাংসদ, বিধায়কের পাশে মঞ্চে আলো ছড়াল শৈলেশ চিমানলাল।

গুজরাত সরকারের জলসম্পদ দফতরের একটি অনুষ্ঠান ছিল শনিবার। দাহোদ জেলার সেই অনুষ্ঠানে ছিলেন সেখানকার বিজেপি সাংসদ যশবন্ত সিং ভাভর এবং তাঁর ভাই তথা বিজেপিরই লিমখেড়ার বিধায়ক শৈলেশ ভাভর। এই দুই ভাভরের সঙ্গেই দেখা গিয়েছে বিলকিসের এক ধর্ষককে। রবিবার সেই ছবি কার্যত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

শুধু বিলকিস বানোকে গণধর্ষণ করা নয়। গুজরাত দাঙ্গার সেই ভয়াবহ সময়ে ১৪ জনকে খুন করারও অভিযোগ ছিল এই ১১ জনের বিরুদ্ধে। ২০০৮ সালে এদের দোষী সাব্যস্ত করে আদালত। তারপর থেকে জেলেই ছিল তারা। গতবছর ১৫ অগস্ট জেলে ভাল আচরণের জন্য এই ১১ জনকে মুক্তি দেওয়া হয়।

ওই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল সারা দেশে। ১১ জন অপরাধীকে ফের জেলে পাঠাতে বহু মামলা হয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র, সিপিএম পলিটব্যুরো সদস্য সুহাসিনী আলিরা সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেছেন। এরমধ্যে গত ২২ মার্চ স্বয়ং বিলকিস বানো আদালতে মামলা করে আর্জি জানান, তাঁর ধর্ষকদের আবার জেলে পাঠানো হোক। বিলকিসের আবেদন গ্রহণ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন তাঁকে নিশ্চয়তা দিয়েছেন, পৃথক বেঞ্চ গঠন হবে। আজ সোমবার সেই মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে।

গুজরাতের বিধানসভা ভোটের সময়ে এই ১১ জনকে দেখা গিয়েছিল বিজেপির হয়ে প্রচার করছে। এবার তাদেরই একজন সোজা সরকারি অনুষ্ঠানের মঞ্চেও জায়গা করে নিল।

মায়ের উপর অত্যাচার বাবার, ‘বদলা’ নিতে পিটিয়ে খুন করল ছেলে! পটাশপুরে ভয়ানক কাণ্ড


```