Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটল জট! ভুল বোঝাবুঝির 'ব্যাখ্যা' দিল রাজভবন

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এও জানিয়ে দেন, যতক্ষণ না তাদের ঢুকতে দেওয়া হবে না ততক্ষণ নিজেও ঢুকবেন না।

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটল জট! ভুল বোঝাবুঝির 'ব্যাখ্যা' দিল রাজভবন

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 26 January 2025 23:57

দ্য ওয়াল ব্যুরো: সোমবার বিকেলে সাধারণতন্ত্র দিবসে রাজভবনের অনুষ্ঠানে কলকাতা পুলিশের ব্যান্ডকে ঢুকতে বাধা দেওয়ার ঘটনাকে ঘিরে শোরগোল তৈরি হয়। বিষয়টি জানতে পেরে রাজভবনের সংশ্লিষ্ট গেটের দিকে এগিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

কেন কলকাতা পুলিশের ব্যান্ডকে ঢুকতে দেওয়া হচ্ছে না তা, সেই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে জানিয়ে দেন, রাজভবনের এই অনুষ্ঠান আয়োজন করেছে রাজ্য সরকারই। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এও জানিয়ে দেন, যতক্ষণ না তাদের ঢুকতে দেওয়া হবে না ততক্ষণ নিজেও ঢুকবেন না।

পরে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই জট কাটে। রাজভবনের অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হয় কলকাতা পুলিশের ব্যান্ডকে। পরে এবিষয়ে রাজভবনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রতিবারে কলকাতা পুলিশের ব্যান্ডের জন্য যে জায়গাটি নির্ধারিত করা থাকে, সেটি এবারে পরিবর্তন করা হয়েছে। জায়গা বিভ্রাটের জেরেই ভুল বোঝাবুঝি হয়। পরে তা শুধরে নেওয়া হয়।.

রবিবার দেশজুডে পালিত হচ্ছে ৭৬তম সাধারণতন্ত্র দিবস। ফি বারের মতো বারও রাজভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দেওয়ার কথা ছিল কলকাতা পুলিশের একটি ব্যান্ডেরও। প্রতি বছরই পারফর্ম করে তারা। কিন্তু এদিন তাদের গেটে আটকে দেওয়া হয় বলে অভিযোগ।

বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসতেই তিনি সংশ্লিষ্ট গেটের সামনে পৌঁছে যান। ডেকে পাঠান রাজভবনের টাস্কফোর্সের প্রধান শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে স্পষ্ট করে জানিয়ে দেন রাজভবনের এই অনুষ্ঠান আয়োজন করেছে রাজ্য সরকারই। কেন কলকাতা পুলিশ ব্যান্ডকে ঢুকতে দেওয়া হল না তা নিয়ে প্রশ্নও তোলেন। এরপরেই কলকাতা পুলিশ ব্যান্ডকে রাজভবনের অনুষ্ঠানে যোগ দিতে দেওয়া হয়।


```