Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিঘায় হানিমুনে এসে হোটেল থেকে ঝাঁপ বধূর, স্বামীকে গণধোলাই

দিঘায় হানিমুনে এসে হোটেলের ছাদ থেকে ঝাঁপ দিলেন স্ত্রী।

দিঘায় হানিমুনে এসে হোটেল থেকে ঝাঁপ বধূর, স্বামীকে গণধোলাই

শেষ আপডেট: 7 March 2024 12:24

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: দিঘায় হানিমুনে এসে হোটেলের ছাদ থেকে ঝাঁপ দিলেন স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে স্থানান্তরিত করা হয় কাঁথি মহকুমা হাসপাতালে। দিঘা থানার পুলিশ তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে। 

পুলিশসূত্রে জানা গেছে, বিহার থেকে ওই তরুণী বধূ ও তাঁর স্বামী দিঘায় বেড়াতে আসেন। একমাস আগে বিয়ে হয়েছে তাদের। হানিমুনে এসে নিউ দিঘার একটি হোটেলে ওঠেন তাঁরা। বুধবার রাত ন'টা নাগাদ স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। নববধূর আগের একটি সম্পর্কের কথা তুলেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি শুরু হয়। তখনই ওই বধূ রাগের বশে তিনতলা থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে। প্রথমে তাঁকে কোনওমতে আটকানো গেলেও পরে হাত ফসকে তিনতলা থেকে নীচে পড়ে যান তিনি। 

আশঙ্কাজনক অবস্থায় দিঘা থানা পুলিশ তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায়  কাঁথি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর জানাজানি হতেই উত্তেজিত জনতা ওই তরুণীর স্বামীকে গণধোলাই দেয়। পরে দীঘা থানার পুলিশ ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, একমাস আগে ওদের বিয়ে হয়েছিল। বুধবার সন্ধেবেলায় দুজনের মধ্যে পুরনো সম্পর্ক নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। তখনই ওই মহিলা ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ তদন্ত চালাচ্ছে। এর পেছনে আরও কোন রহস্য আছে কিনা দেখা হচ্ছে।


```