Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

মানুষ চৌকিদারের থেকে অনেক প্রশ্নের জবাব চায়, টুইট শ্ত্রুঘ্নের

দ্য ওয়াল ব্যুরো : হোলির শুভেচ্ছা জানিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধতে ছাড়লেন না অভিনেতা তথা রাজনীতিক শত্রুঘ্ন সিনহা। টুইট করে বললেন, মোদী যদি নিজেকে চৌকিদার বলেই দাবি করেন, তাহলে দেশবাসীর অনেক প্রশ্নের জবাব দেওয়ার দায় তাঁর ওপরে বর্ত

মানুষ চৌকিদারের থেকে অনেক প্রশ্নের জবাব চায়, টুইট শ্ত্রুঘ্নের

শেষ আপডেট: 21 March 2019 12:32

দ্য ওয়াল ব্যুরো : হোলির শুভেচ্ছা জানিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধতে ছাড়লেন না অভিনেতা তথা রাজনীতিক শত্রুঘ্ন সিনহা। টুইট করে বললেন, মোদী যদি নিজেকে চৌকিদার বলেই দাবি করেন, তাহলে দেশবাসীর অনেক প্রশ্নের জবাব দেওয়ার দায় তাঁর ওপরে বর্তাবে। মোদীকে তিনি শ্রীজি বলে সম্বোধন করেন। তিনি লিখেছেন, হ্যাপি হোলি টু ইউ, শ্রীজি! আমি একটা কথা আপনাকে বিনয়ের সঙ্গে কিন্তু দৃঢ়ভাবে মনে করিয়ে দিতে চাই। আপনি নিজেকে যদি চৌকিদার বলে দাবি করেন, তাহলে মানুষ আপনার থেকে অনেক প্রশ্নের জবাব চাইবে। রাফায়েল চুক্তি নিয়েও জানতে চাইবে। https://twitter.com/ShatruganSinha/status/1108616852073259009 গত সপ্তাহে মোদী ‘ম্যয় ভি চৌকিদার’ নামে এক প্রচার শুরু করেন। টুইটারে নিজের নামের আগে চৌকিদার শব্দটিও যোগ করতে থাকেন। তাঁর দলের সভাপতি অমিত শাহ এবং অন্যান্য মন্ত্রীও নিজেদের নামের আগে চৌকিদার লেখা শুরু করেন। গত বুধবার মোদী দেশ জুড়ে ২৫ লক্ষ ‘চৌকিদারের’ সঙ্গে কথা বলেন। বিরোধীরা যে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান দিয়েছে, তার জন্য ‘ক্ষমা’ চেয়ে নেন। শত্রুঘ্ন সেই প্রসঙ্গ তুলে বলেছেন, একটা কথা বলি স্যার। আপনি নাকি সারা দেশের চৌকিদারের সঙ্গে কথা বলেছেন। আপনি বলছেন, ২৫ লক্ষ মানুষের সঙ্গে কথা হয়েছে। কোথা থেকে সংখ্যাটি পেলেন জানি না। কিন্তু মানুষ চৌকিদারদের পছন্দ করেনি। কারণ তাদের অবস্থা মোটেই ভালো নয়। বিরোধীরা বলেছেন, চৌকিদার বড়লোকদেরই থাকে। দেশের বেশিরভাগ মানুষ গরিব। তাদের চৌকিদার নিয়োগ করার ক্ষমতা নেই। মোদী আসলে ধনী ব্যবসায়ীদেরই চৌকিদার। শত্রুঘ্নও পরোক্ষে সেকথাই বলেছেন। এবারের ভোটে মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের প্রধান ইস্যু রাফায়েল। তাদের দাবি, ফ্রান্স থেকে ৩৬ টি রাফায়েল যুদ্ধবিমান কেনার জন্য যে চুক্তি হয়েছিল, তাতে স্বচ্ছতার অভাব আছে। সরকার অনেক বেশি দামে বিমানগুলি কিনছে। তাদের উদ্দেশ্য, মোদীর বন্ধু শিল্পপতি অনিল অম্বানিকে বিপুল পরিমাণ অর্থ পাইয়ে দেওয়া। বিরোধীদের সঙ্গে সুর মিলিয়ে এদিন শত্রুঘ্ন টুইটে রাফায়েল চুক্তির কথা উল্লেখ করেছেন। লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়েও শত্রুঘ্নের সঙ্গে বিরোধ হয়েছে বিজেপির। ২০১৪ সালে তিনি জিতেছিলেন বিহারের পটনা সাহিব কেন্দ্র থেকে। এবার শোনা যাচ্ছে, বিজেপি তাঁকে প্রার্থী করবে না। শত্রুঘ্ন জানিয়ে দিয়েছেন, তিনি পটনা সাহিব থেকে প্রার্থী হবেনই। প্রয়োজনে অন্য দল থেকেও প্রার্থী হতে পারেন।

```